চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমি-পূজার কণ্ঠে জাহিদ আকবরের ‘পিওর রোমান্টিক গান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 28, জুন 2022
in বিনোদন
A A
বাংলাদেশের তিনজন যুবক ও যুবতীর ছবি, বিভিন্ন পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গীতিকার হিসেবে বেশ সুনাম জাহিদ আকবরের। বিশেষ করে তার লেখা রোমান্টিক গানগুলো দর্শক-শ্রোতাদের কাছে ভীষণ প্রিয়। হাবিব, ইমরান ছাড়াও আরফিন রুমির বেশীরভাগ জনপ্রিয় গানের কথা লিখেছেন জাহিদ আকবর।

নতুন খবর হলো, দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী আরফিন রুমি গাইলেন নতুন গান। যে গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘সাত জনমের ভালোবাসা’। শুধু রুমি নয়, দ্বৈতভাবে আরও কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

গেল নভেম্বরে নির্মাতা রাজের ‘মায়ায় থেকো’ নাটকে রুমির জন্য গান লিখেছিলেন জাহিদ আকবর। জানালেন, নাটকের বাইরে প্রায় ৩ বছর পর রুমির জন্য গান লিখলেন। নতুন গানটি ‘পিওর রোমান্টিক গান’ বলে জানালেন জাহিদ আকবর।

তার কথা, গভীর প্রেমের গান। সব সময়ই গান লেখার সময় প্রথম লাইন বা শব্দ সাজাই। পরে গানের বাকি কথাগুলো সাজাই। রুমির সঙ্গে আমার লেখা অধিকাংশ গান দর্শকপ্রিয়। সেই সুবাদে আমার লেখা গানে রুমিকে নেয়ার প্রতিনিয়ত অনুরোধ পাই। তাছাড়া পূজার সঙ্গে আগে কাজ হয়েছে। সবকিছু মিলিয়ে ঈদে ‘সাত জনমের ভালোবাসা’ দারুণ কিছু হবে বলে বিশ্বাস করি।

এক সময় গায়ক আরফিন রুমির ক্রেজ ছিল অন্যরকম। শুধু কণ্ঠশিল্পী হিসেবে নয়, তার সুর সংগীতও দর্শক পছন্দ করতেন। ইদানিং অনেকটাই অনিয়মিত রুমি। নতুন করে এ গায়ক আবার ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন।

নতুন গান প্রসঙ্গে রুমি বলেন, ভালো কাজের জন্য কাজটির সঙ্গে জড়িতদের পরস্পরের পালস বোঝাটা খুবই জরুরী। জাহিদ ভাই ও আমি পরস্পরের এই বিষয়টা ভালভাবে বুঝি। এ কারণে আমাদের কাজগুলো দর্শক পছন্দ করেন। নতুন এ গানটির কথায় অন্যরকম ভালোবাসার স্বাদ পেয়েছি। আমি গায়কী ও সুর সংগীতে সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকি ফলাফল দর্শকের হাতে।

‘সাত জনমের ভালোবাসা’ গানটি আসন্ন ঈদুল আযহায় মিউজিক ভিডিও আকারে সিডি চয়েজ এর ইউটিউবে উন্মুক্ত হবে।

Tags: আরফিন রুমিআরিফিন রুমিইমরানগানজাহিদ আকবরনাটকসংগীতসিনেমাহাবিব
Previous Post

রোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বার্সেলোনা

Next Post

ইউরোপে ১০ শতাংশের বেশি ক্যান্সারের জন্য দায়ী দূষণ

Next Post
শিল্প কারখানা থেকে ধোঁয়া নির্গমন, পরিবেশের জন্য ক্ষতিকর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ১০ শতাংশের বেশি ক্যান্সারের জন্য দায়ী দূষণ

তিনটি করোনাভাইরাস টিকা ভ্যাকসিনের বোতল ও স্নায়ু টিকা স্নায়ু বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইরোয়েড রোগীদের করোনা ভ্যাকসিনে সমস্যা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT