চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পটি একজন হার না মানা নারীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 29, জুন 2022
in বিনোদন
A A
একজন নারী রিকশা চালাচ্ছেন, পেছনে রিকশা ও ট্রাক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন অভিনেত্রী তানজিন তিশা। গ্লামারাস লুক থেকে বেরিয়ে এ অভিনেত্রী চেষ্টা করছেন ‘ভার্সেটাইল আর্টিস্ট’ হিসেবে নিজেকে প্রমাণের। চরিত্রের পালাবদলের খেলায় তিশা এবার রিক্সা চালকের ভূমিকায় অভিনয় করলেন।

সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘রিক্সা গার্ল’। রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকে তিশাকে দেখা যাবে চ্যালেঞ্জিং এমন চরিত্রে। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন ওয়েব সিরিজ ‘তকদীর’ দিয়ে আলোচনায় আসা সোহেল মণ্ডল।

নিজেকে সব ধরনের চরিত্রে প্রমাণ করতে চান তানজিন তিশা। সে কারণে একজন শ্রমজীবী হার না মানা নারীর চরিত্রে অভিনয় করলেন। বললেন, বোধের জায়গা থেকে কাজটি করেছি। এতে করে শ্রমজীবী নারীদের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এই শহরে যে সব নারী জীবন সংগ্রামে লড়াই করছে তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ থেকে কাজটা করা।

তানজিন তিশার বিশ্বাস, আগামী ঈদে যতগুলো কাজ করেছেন তার মধ্যে ‘রিক্সা গার্ল’ অন্য রকম আবেদনের একটি কাজ হবে।

নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর। তিনি বলেন, এখন গল্প নির্ভর কাজের পরিবেশ ঠিক আগের মতো নেই। ট্রেন্ডের নামে সব উদ্ভট গল্পের নাটক হচ্ছে। আমি চেয়েছি অন্যরকম একটা গল্প বলতে। যে গল্প একজন হার না মানা নারীর!

এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘বোধ’ বানিয়ে আলোচিত হয়েছিলেন রাফাত মজুমদার রিংকু। গেল ঈদে তার বানানো প্রশ্রয়, সাইলেন্স, পালকি, রং ঢং সবগুলো নাটক প্রশংসিত হয়। নতুন করে আগামী ঈদের জন্য বানালেন রিক্সা গার্ল।

এই নির্মাতা কথা, একদম র গল্প নির্মাণে তিনি অন্য রকম আনন্দ পান। চারপাশের চেনাজানা চরিত্রগুলোর গল্প বলার মধ্যে অনেকের জীবনের প্রতিচ্ছবি দেখতে পান। যাদের কথা কেউ বলে না, সেই কথাগুলো তিনি তুলে ধরতে চান।

রাফাত মজুমদার রিংকু বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে রিক্সা গার্ল পরিচালনা করা। শ্রমজীবী মানুষের জীবনের আড়ালে লুকিয়ে থাকা অন্য গল্পের এ নাটকটি আসন্ন ঈদে প্রচারিত হবে বেসরকারি একটি টেলিভিশনে।

Tags: অভিনয়ঈদের নাটকতানজিন তিশানাটকরং ঢংরিক্সা গার্লসিনেমা
Previous Post

হজে গিয়ে ভিক্ষাবৃত্তিতে সৌদি সরকারের শাস্তি ঘোষণা

Next Post

করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২২৪১

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২২৪১

একজন পুরুষ গেমিং কনসোল হাতে নিয়ে খেলছেন, পেছনে কম্পিউটার ও মনিটর রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ সামনে রেখে বাংলায় নতুন গোয়েন্দা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT