চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের নীচে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 28, জুন 2022
in জনপদ, নারায়ণগঞ্জ
A A

রুম্মন রেজা: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রেল স্টেশনে ট্রেনের নীচে কাটা পড়ে নূর হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রাজধানির কমলাপুর রেল স্টেশন থেকে মঙ্গলবার সকালে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি চাষাঢ়া স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ফতুল্লার দাপা এলাকার বাসিন্দা।

সহপাঠিরা জানায়, মঙ্গলবার সকাল সোয়া নয়টায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ফতুল্লা স্টেশনে যাত্রী ওঠানামায় বিরতি দিলে সেখান থেকে কলেজে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রেনে উঠে নূর হোসেন।

তবে বগিতে সীট না পেয়ে ট্রেনের দরজার হাতল ধরেই দাঁড়িয়ে থাকে সে। পরে ট্রেনটি চাষাঢ়া স্টেশনের কাছাকাছি পৌঁছলে পা পিছলে পড়ে গিয়ে চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে এই কলেজ শিক্ষার্থী। খবর পেয়ে তার মা ও সহপাঠিরা ছুটে আসে ঘটনাস্থলে। পরে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নূর হোসেনের সহপাঠিরাসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। ছেলের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মা।

এ ব্যাপারে চাষাঢ়া রেল স্টেশন মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, দূর্ঘটনায় রেল কতৃপক্ষের কোন গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: কলেজ শিক্ষার্থীর মৃত্যু
Previous Post

হৃতিক-প্যাটিনসনকে হারিয়ে সবচেয়ে ‘হ্যান্ডসাম’ বিটিএস-এর ভি

Next Post

ঈদে সর্বত্রই রোশান!

Next Post
অভিনেতা একটি সোফায় বসে ভাবুক মুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে সর্বত্রই রোশান!

অভিনেতা বিজয় জামিনে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় জামিন পেয়ে যা বললেন অভিনেতা বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT