চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাঁর সিনেমায় গান গাওয়া আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 27, জুন 2022
in বিনোদন
A A
সিনেমায় গান গাওয়া শিল্পী ও তার সহকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম কালজয়ী সিনেমা ‘ঘুড্ডি’। উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে যে সিনেমাটি মুক্তি পেয়েছিলো ১৯৮০ সালে! নির্মাণ করেছিলেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। বহু বছর পর নতুন ছবি নিয়ে আসছেন এই কিংবদন্তী নির্মাতা। আর এই ছবিতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী সোমনুর মনির কোনাল।

এমন গুণী নির্মাতার নতুন ছবিতে গাইতে পারার সুযোগ পেয়েই রীতিমত উচ্ছ্বসিত কোনাল! সেই জায়গায়, একটি নয়- দুটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা সালাহউদ্দীন জাকী জানিয়েছেন, সম্প্রতি গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কোনালের গাওয়া দুটি গানেরই কথা লিখেছেন নির্মাতা নিজে। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু।

গান দুটি নিয়ে নির্মাতা বলেন, ছবির গল্পের প্রয়োজনে দুটি গানের কথা আমি লিখেছি। ‘আমি কার কাছে রেখে যাবো আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা।’- এমন কথার গানটি মূলত পুরো ছবির থিম সং। এটাতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও রেহান রসুল। অন্য আরেকটি গান লিখেছি, যেটা পলিটিক্যাল ব্যঙ্গ। গানের কথা এরকম, ‘বেল পাকিলে কাউয়ার আশা কী!’ এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন কোনাল, সঙ্গে আছেন লীনু বিল্লাহ।

এই সময়ের শিল্পী কোনালকে দিয়ে গান গাওয়ানোর বিষয়ে জানতে চাইলে এই কিংবদন্তী পরিচালক জানান, সিনেমার সাথে শিল্পীর যদি একটু ইনভলভমেন্ট না থাকে, তাহলে সমস্যা। সৈয়দ আবদুল হাদী ভাই, লাকী আখন্দদের নিয়ে সিনেমায় গান করেছি। তারা পুরোপুরি সিনেমার সাথে ইনভলভড ছিলেন। সিনেমার বিষয়বস্তু কিংবা চরিত্রের অবস্থা না বুঝে শুধু এলাম, আর গান রেকর্ডিং করে চলে গেলাম- এরকমটা আমি চাইনি। সেইদিক থেকে এই সময়ের শিল্পী হলেও কোনাল আমার সিনেমার সাথে দারুণভাবে যুক্ত ছিলো। সিনেমার চরিত্রদের ক্রাইসিস, অবস্থা বুঝে সে গান দুটিতে কণ্ঠ দিয়েছে। বলা যায়, সে এটার ভেতর ঢুকে গান করেছে।

এদিকে সৈয়দ সালাহউদ্দীন জাকীর সিনেমায় গাওয়ার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত কোনাল বললেন, ‘জাকী স্যার জীবন্ত কিংবদন্তী। তাঁর সাথে আমাদের জেনারেশন কানেক্ট করার সুযোগ কম পেয়েছে। তার নতুন ফিল্মে এক সাথে দুটো গান করা আমার ক্যারিয়ারে অন্যতম অর্জনগুলোর একটি। তার মতো মানুষের সান্নিধ্য পাওয়ায় আমি গর্বিত।’

কোনাল বলেন, ‘জাকী স্যারের গ্রেট কাজগুলোর সাথে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাঁর নতুন সিনেমায় দুটো গান করেছি। একটা রোমান্টিক, অন্যটি ফোক ধাঁচের। এই প্রথম ফিল্মে ফোক ধাঁচের গান করলাম।’

এ দুটি নতুন গান ছাড়াও সৈয়দ সালাহউদ্দীন জাকীর নতুন সিনেমায় আছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্র সংগীত। আছে নন্দীতা ইয়াসমিনের কণ্ঠ। এছাড়াও আছে ‘ঘুড্ডি’ সিনেমার বিখ্যাত গান ‘আবার এলো যে সন্ধ্যা’।

সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শরীফ সিরাজ ও সামিরা খান মাহি। নেতিবাচক চরিত্রে দেখা যাবে গুণী অভিনেতা আফজাল হোসেনকে।

Tags: কোনালক্রান্তিকালঘুড্ডিচ্যানেল আইরবীন্দ্র সংগীতরেজওয়ানা চৌধুরী বন্যালাকী আখন্দলিড বিনোদনশিল্পীসিনেমাসৈয়দ সালাহউদ্দীন জাকী
Previous Post

পাবনায় আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ

Next Post

মানবিক রাষ্ট্র গড়তে এগিয়ে আসুন, সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী

Next Post
সাংবাদিকদের মানবিক রাষ্ট্র গড়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক রাষ্ট্র গড়তে এগিয়ে আসুন, সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী

ইংল্যান্ড ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের হোয়াইটওয়াশ করে ইংলিশদের প্রত্যাবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT