চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 27, জুন 2022
in জনপদ, পাবনা
A A
পাবনায় আনসার-ভিডিপি’র জেলা সমাবেশে পুরস্কার বিতরণ ও সাইকেল প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আখতারুজ্জামান আখতার, পাবনা প্রতিনিধি: পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ এর উপ-মহাপরিচালক কামরুন নাহার।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রেঞ্জ উপমহাপরিচালক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইনশৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় মহাপরিচালকের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন।

পাবনার জেলা কমান্ড্যান্ট মজিবুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, আনসার ভিডিপির নাটোর জেলা কমান্ড্যান্ট মোহা: শফিকুল আলম, সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মো: শাহ আলম, দলপতিদের মধ্য থেকে দোগাছি ইউনিয়ন দলপতি মো: রেজাউল করিম এবং ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড দলনেত্রী মুক্তা রানী কর্মকার।

সমাবেশে আনসার কমান্ডার, দলপতি- দলনেত্রীসহ ২০ সদস্য- সদস্যাকে সেলাই মেশিন, বাইসাইকেলসহ বিভিন্ন সামগ্রী পুরস্কার দেয়া হয়। এর আগে সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সূচনা করেন। এছাড়া সমাবেশ উপলক্ষে একটি সুদৃশ্য কেক কাটা হয়। সমাবেশে ৩ শতাধিক সদস্য অংশ নেন।

 

Tags: আনসারভিডিপি
Previous Post

পদ্মা সেতু: নকশা থেকে নির্মাণে নেপথ্যে কারা?

Next Post

‘তাঁর সিনেমায় গান গাওয়া আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন’

Next Post
সিনেমায় গান গাওয়া শিল্পী ও তার সহকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাঁর সিনেমায় গান গাওয়া আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন’

সাংবাদিকদের মানবিক রাষ্ট্র গড়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক রাষ্ট্র গড়তে এগিয়ে আসুন, সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT