চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সর্বত্রই রোশান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 28, জুন 2022
in বিনোদন
A A
অভিনেতা একটি সোফায় বসে ভাবুক মুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রক্ত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন রোশান। গত ছয় বছরে ‘বেপরোয়া’, ‘ককপিট’, ‘মেকাপ’ ছবিগুলো তাকে আলোচনায় আনে।ধীরে ধীরে রোশান হয়ে  উঠেন আরও পরিণত। আসন্ন ঈদে এই নায়কের ‘বৃহস্পতি অনেকটাই তুঙ্গে’!

কারণ তিনি শুধু সিনেমা হল নয়; ওটিটি, টেলিভিশন ও ইউটিউব- সবখানে থাকছেন তিনি। প্রতিটি মাধ্যমের দর্শক উপভোগ করবেন রোশানের নতুন কাজ।

রোশান জানালেন, সিনেমা হলে মুক্তি পাবে তার বড় বাজেটের ছবি ‘সাইকো’। অনন্য মামুনের পরিচালনায় এতে তার নায়িকা পূজা চেরী। ঈদে ওটিটির জন্য প্রথম কাজ করলেন রোশান। ভিকি জাহেদের পরিচালনায় ‘শুক্ল পক্ষ’ নামের এই ওয়েব কনটেন্টটি মুক্তি পাবে চরকিতে। একই নির্মাতার পরিচালনায় ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে রোশান-মিমের ‘কার্নিশ’।

উচ্ছ্বাস প্রকাশ করে এ অভিনেতা আরও বলেন, একটি বেসরকারি টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে আমার অভিনীত ‘মুখোশ’। বাড়তি চমক হিসেবে আরও একটি বিজ্ঞাপন করেছি ‘চিয়ার আপ’-এর। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এ বিজ্ঞাপনে রয়েছেন দীঘি। রোশান বলেন, দেশজুড়ে এ বিজ্ঞাপনের বিলবোর্ড ও পণ্যের প্রচারে বিজ্ঞাপনটি ব্যবহৃত হবে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে রোশান বলেন, সমসাময়িক অনেকেই বিভিন্ন মাধ্যমে কাজ করে অভিজ্ঞতা নিচ্ছেন। তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? শুরু থেকেই ফিল্ম করছি। থিয়েটার করার সৌভাগ্য হয়নি। বিভিন্ন মাধ্যমের পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। এগুলো দিয়ে নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।

‘ভিন্ন চরিত্র ও অভিজ্ঞতা অর্জনের জন্য আমি বিভিন্ন মাধ্যমে কাজ করছি। এতে আমার কাজের ক্ষুধা মিটছে। তাছাড়া প্রতিটি প্ল্যাটফর্মের আলাদা দর্শক আছে। আমার নিজের কিছু দর্শক আছে, তারা নিয়মিত চাইতেন সিনেমার বাইরে কিছু করি। ভিকি ভাইয়ের সঙ্গে দুটি কাজ করলাম। তিনি আস্থা রাখায় আমি দায়িত্ব নিয়ে কাজগুলো ভালো করার চেষ্টা করেছি।’

আসন্ন ঈদে সব মাধ্যমের দর্শকের সঙ্গে পরিচিত হওয়ার এক সুবর্ণ সুযোগ উল্লেখ করে রোশান বলেন, আমি তো চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন ধাঁচের কাজ করার। এখন দেখি দর্শকরা কোন কাজটি কীভাবে গ্রহণ করেন। তবে আমি নিজের কাছে খুবই উচ্ছ্বসিত যে বাণিজ্যিক সিনেমা, ওটিটি ফিল্ম, টিভি, বিজ্ঞাপন, ইউটিউব সবখানে আমার কাজ থাকছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে রোশানের এক গুচ্ছ সিনেমা। এই অভিনেতা নিজেই সময় নিয়ে গুনে বললেন, অপারেশন সুন্দরবন, রিভেঞ্জ, আশীবার্দ, জামদানী, প্রেম পুরাণ সিনেমা গুলো মুক্তি পাবে। শিগগির বড় দুটি সিনেমার ঘোষণা আসবে।

Tags: অপারেশন সুন্দরবনইউটিউবওটিটিচ্যানেল আইজামদানীনায়কভিকি জাহেদমিমমীমরক্তরিভেঞ্জরোশানলিড বিনোদনসিনেমাসিনেমা হল
Previous Post

ট্রেনের নীচে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Next Post

ধর্ষণ মামলায় জামিন পেয়ে যা বললেন অভিনেতা বিজয়

Next Post
অভিনেতা বিজয় জামিনে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় জামিন পেয়ে যা বললেন অভিনেতা বিজয়

ঢাকার রাস্তায় বৃষ্টির পানিতে ভিজে রিকশা ও গাড়ি চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT