চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমে ৫০ গোল না করলে সমালোচিত হবেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 26, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রেঞ্চ ফুটবল তারকা এমবাপে ও অন্যান্য খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির প্যারিস যাত্রা ঠেকাতে রাস্তায় নেমেছিলেন অগুনিত বার্সা সমর্থক। আর্জেন্টাইন কিংবদন্তি চোখের জলে বিদায় বলতে বাধ্য হয়েছিলেন প্রিয় শহর কাতালোনিয়াকে। পরে প্যারিসে তাকে বরণ করে নিতে কসুর রাখেনি পিএসজি ও সমর্থকরা। ফ্রান্সে গোটা একটা মৌসুম কেটে গেছে মেসির। অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি নতুন পরিবেশে। পিএসজি ভক্তরাও দিয়েছেন সময়। কিন্তু আর কতদিন?

গেল মৌসুমে ২৬ বার মাঠে নেমে মোটে ৬ গোল করেছেন মেসি। তার নামের পাশে বড্ড বেমানান। মেসি নিজেও সেটা জানেন। তার কাছে প্রত্যাশা আকাশচুম্বী। মৌসুমে অন্তত ৫০ গোল করতে না পারলে সমর্থকরা আর সময় দেবেন না। সমালোচনার তীরে বিদ্ধ করবেন। সেটাই মনে করিয়ে দিয়েছেন তার পিএসজি সতীর্থ আন্দ্রে হের্রেরা।

‘আপনি প্রতি মৌসুমে মেসির থেকে ৫০ গোল চাচ্ছেন। সেখানে সে যদি গোল না করে, মানুষ কথা বলবেই।’

গত মৌসুমে মাত্র ৬ বার তার বল জালের ঠিকানা খুঁজে পেলেও ১৫ বার গোল করিয়েছেন মেসি। তার নেয়া ১০ শট পোস্টে লেগে ফিরেছে। গোলের সংখ্যাটা আরও বাড়তে পারত, সেটিও মনে করিয়ে দিয়েছেন এ মিডফিল্ডার।

‘আমাদের ভুলে যাওয়া উচিত নয়, লিও লিগ ওয়ানে সর্বকালের রেকর্ড গড়েছেন। তার নেয়া ১০টি শট বারপোস্টে আঘাত করেছে! যদি তিনি আরও ১০টি গোল করতেন, সেটি লিওর জন্য খুব ভালো একটি মৌসুমই হতে পারত। তবে আমার কাছে তিনি সর্বকালের সেরা, কোনো আলোচনা ছাড়াই। এখন তার আরও বেশি প্রশংসা করি। তিনি সম্পূর্ণ বিনয়ের সাথে এবং সর্বদা মানুষের সাথে হাসি দিয়ে জীবন পরিচালনা করেন।’

নতুন মৌসুমে এমবাপেই পিএসজির মূল কাণ্ডারি। দলকে সাফল্য এনে দিতে মেসিকে তার প্রয়োজন। ফরাসি তারকা চাইলে মেসির সেরাটা বের করে আনতে পারেন। একই সাথে নিজেও অনেককিছু শিখতে পারেন মেসির থেকে, এমই মনে করেন ৩২ বর্ষী হের্রেরা।

‘এমবাপেও লিও থেকে অনেককিছু নিতে পারেন। তিনি সঠিক জায়গায় বল রাখতে চাচ্ছেন এবং গতিতে তিনি গোলরক্ষকদের বিপক্ষে পায়ের আঙুলের ব্যবহার করবেন, যা হবে প্রাণঘাতী। সম্ভবত বর্তমান সময়ে মেসির আর ৫০ গোলের প্রয়োজন নেই। এটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, তারা কখনই তাদের স্তর নিচে নামান না।’

Tags: এমবাপেপিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টসহেরেরা
Previous Post

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক আটক

Next Post

কৃতিত্ব ছিনতাই করার প্রবণতা শুরু হয়েছে: শ ম রেজাউল করিম

Next Post
শ ম রেজাউল করিম বক্তৃতা দিচ্ছেন, মুখে মাস্ক পরা, সংসদে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃতিত্ব ছিনতাই করার প্রবণতা শুরু হয়েছে: শ ম রেজাউল করিম

ICDDR,B logo displayed on a white background. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT