চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 26, জুন 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রে সম্মেলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল মাধ্যমে অন্যায্য, বিদ্বেষপূর্ণ এবং ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে জানিয়ে ডিনেট’র নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন বলেছেন, বাক ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সাথে থাকে সমান দায়িত্ব। তাই দিন শেষে আমরা চাই, আমাদের তরুণরা তাদের বাক ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করে বিবেকবান নাগরিক হোক; যা সমাজের উন্নয়নে সহায়ক হবে।

ডিনেট’র একটি প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় আয়োজিত ন্যাশনাল সেমিনার অন প্রমোটিং রেসপনসিবল ডিজিটাল প্র্যাকটিস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সংস্থাটি জানায়, প্রকল্পটি তরুণদের মাঝে ডিজিটাল দুনিয়ায় ইতিবাচক আচরণের সংস্কৃতিকে প্রচার করে এবং অনলাইনে স্বাধীনভাবে এবং নিরাপদে নিজেদের প্রকাশ করতে উৎসাহিত করার মাধ্যমে তরুণদের দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করছে।

প্রকল্পটি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ বাংলাদেশ) সহ-অর্থায়ন করছে। এই প্রকল্পের অধীনে, ডিনেট ৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে সংযুক্ত করে ঢাকা ও রাজশাহীতে ৫,০০০ শিক্ষার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রেখেছে বলে জানানো হয়। তিন বছর ব্যাপী প্রকল্পটি অনলাইন লার্নিং পোর্টাল (www.digitalcitizenbd.com), সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার-প্রচারণার মাধ্যমে ৫০,০০০-এরও বেশি ডিজিটাল নাগরিককে সচেতন করেছে।

সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি চার্লস হোয়াইটলি, ঢাকার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম সহ অন্যান্যরা অংশ নেন।

সেমিনারে তরুণদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার জন্য প্রকল্পের অধীনে তৈরি করা বিভিন্ন গবেষণা তথ্য, জ্ঞান এবং শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেমিনারে মতপ্রকাশের স্বাধীনতা চর্চার পাশাপাশি অনলাইন জগতে তরুণরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সে বিষয়েও আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, দেশের ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট সুবিধা ব্যবহারকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোত্তম ব্যবহার সম্পর্কে সচেতন হন। এবং আজ যেমন আমরা জানতে পেরেছি যে, আমাদের তরুণ প্রজন্মকে ডিজিটাল জগতের জন্য প্রস্তুত করার সর্বোত্তম উপায় হল তাদের এই বিষয়ে যথাযথভাবে শিক্ষিত করা।

Tags: ভুল তথ্য
Previous Post

তারেক-জোবাইদার রিট খারিজ, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Next Post

আঁখি আলমগীরের নতুন গানে ‘ডান্স-এনজয় দুটোই করা যাবে’

Next Post
আখি আলমগীরের নতুন গানে পারফর্মিং, রঙিন ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আঁখি আলমগীরের নতুন গানে ‘ডান্স-এনজয় দুটোই করা যাবে’

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: শনাক্ত আরও ১৬৮০, মৃত্যু ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT