চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলে গেল স্বপ্নের দুয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 25, জুন 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেত্রী ও অতিথিরা স্বপ্নের দ্বার উদ্বোধনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে অপেক্ষার অবসান হলো। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে খুলে গেল স্বপ্নের দুয়ার। বাংলাদেশের সামর্থ্য, সক্ষমতা আর সাহসের প্রতীক; দেশের অহংকার, বিশ্বের বিস্ময় পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি।

এসময় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট ও ১০০ টাকার স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি পদ্মা সেতুর সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে শত প্রতিকূলতার মধ্যে দেশবাসী শক্তি-সাহস যোগাতে সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞের শুরু ষড়যন্ত্র শুরু হয়, মিথ্যা অপবাদ দেয়া হয়। সে যন্ত্রণা সংশ্লিষ্টরা সবাই অমানসিক যন্ত্রণা ভোগ করেছেন।

শেখ হাসিনা বলেন, বহুমুখী পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি বলেই নিজেদের অর্থে সেতু নির্মাণের জেদ চাপে। জনগণই আমার সাহসের ঠিকানা পদ্মা সেতু নির্মাণে শক্তি দেবার জন্য বাংলাদেশের মানুষকে স্যালুট।পদ্মা সেতু শুধু একটু সেতু নয়, পুরো জাতিকে অপমানের প্রতিশোধ।

বাংলাদেশের মানুষ আজ গর্বিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমিও আজ আনন্দিত, উদ্বেলিত। এ সেতু শুধু সেতু নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের সক্ষমতা ও মর্যাদার প্রতীক।

‘বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রেখে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের সহায়তায় তৈরি করেছি। বাংলাদেশের জনগনই হচ্ছে আমার সাহসের ঠিকানা।’

মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও দ্বিতীয় ম্যুরালের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন তিনি। দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে তিনি হেলিকপ্টারযোগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর নির্মাণ কাজে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অংশ দৃশ্যমান হয়। পরে একের পর এক ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান। ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ ৪১তম স্প্যান স্থাপনের মাধ্যমে বহুমুখী ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয়ে ওঠে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। তিনি পদ্মা ও রূপসা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব করেন। জাপান সরকার দুটি নদীর ওপর সেতু নির্মাণে সম্মত হয়। যেহেতু পদ্মা নদী একটি শক্তিশালী নদী যার প্রবল স্রোত, জাপান পদ্মা নদী জরিপ শুরু করে এবং তারা তার অনুরোধে রূপসা নদীতে নির্মাণ কাজ শুরু করে। জাপান ২০০১ সালে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের সমীক্ষা প্রতিবেদন বাংলাদেশের কাছে জমা দেয়। জাপানি জরিপে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টকে পদ্মা সেতু নির্মাণের স্থান হিসেবে নির্বাচিত করা হয়। জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী ২০০১ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জের মাওয়ায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতু প্রকল্পে শুরুতে রেলের সুবিধা ছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশে রেলওয়ের সুবিধা রেখে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়ন করা হয়।

Tags: পদ্মা সেতুপদ্মা সেতু উদ্বোধনপদ্মা সেতুর উদ্বোধনপদ্মার খবরপদ্মাসেতুপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

বলিউডে শাহরুখের ৩০ বছর

Next Post

পদ্মা সেতুর টোল পরিশোধ করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী পদ্মা সেতুর টোল পরিশোধের সময় গাড়ির চালক ও যাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর টোল পরিশোধ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও অতিথিরা পদ্মা সেতু স্মারক ডাকটিকিট উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পদ্মা সেতু স্মারক ডাকটিকিট’ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT