চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ: জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 25, জুন 2022
in বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

সরকারের নানামুখী পদক্ষেপে দেশের প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসছে, তার বিবরণ এক নিবন্ধে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ফরেন পলিসি ম্যাগাজিনে গত সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের জন্য সরকারের তরফ থেকে যে ঘর দেওয়া হচ্ছে, তাতে সুফল মিলতে শুরু করেছে।

১৯৯৭ সালে দেশে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এর আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার পরিবারকে ঘর বানিয়ে দেওয়া হবে। তাতে সরকারের এ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়।

কেবল ঘর নয়, এ প্রকল্পের আওতায় সুপেয় পানি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনার মতো বিষয়গুলোও যে আছে, তা তুলে ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র জয় লিখেছেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে প্রশিক্ষণ, গবাদি পশুপালন ও ডিজিটাল সাক্ষরতা নিয়ে প্রশিক্ষিত করা হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দুই লাখ ৯৮ হাজারের বেশি পরিবার সুবিধা পেয়েছে।

আশ্রয়ণ প্রকল্প যেভাবে লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে, সেই বিবরণ দিয়ে তিনি লিখেছেন, “এর মধ্যে একটি বড় অর্জন হচ্ছে- পুরুষশাসিত যে প্রথা ছিল তা ভেঙে ফেলা। সম্পত্তিতে নারীদেরও এখন পুরুষের সমান অধিকার। ভূমিসহ আশ্রয়ণের সবকিছুতে স্বামী-স্ত্রী যৌথভাবে মালিকানা পাচ্ছেন।”

ফলে নারীদের অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাধীনতা অর্জন সম্ভব হচ্ছে বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের জেন্ডার গ্যাপ ইনডেক্সে (২০২১) লৈঙ্গিক বৈষম্য নিরসনে বাংলাদেশের বড় অগ্রগতির যে কথা বলা হয়েছে, সে প্রসঙ্গ টেনে জয় লিখেছেন, যদিও এখনো অনেক কাজ বাকি, এরপরও দেশের নারীরা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করছেন এখন। নারীর মর্যাদা বৃদ্ধির প্রশ্নে সরকারের অঙ্গীকারের কারণে অর্থনৈতিক ও সামাজিক- উভয়ক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছেন।

নিবন্ধে বলা হয়, ১৯৯৬ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৭.৫ শতাংশ, তা ২০২০ সালে ২০.৫ শতাংশে নেমে আসে। আর অতি দরিদ্রের হার ২০০৯ সালের ১৯.৩ শতাংশ থেকে ২০২০ সালে ১০.৫ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশের অর্থনীতির ‘অসাধারণ অগ্রগতির’ প্রশংসা করে সম্প্রতি বিশ্ব ব্যাংক ‘দারিদ্র্য বিমোচনের মডেল’ হিসেবে বর্ণনা করেছে এ দেশকে।

দারিদ্র্য বিমোচনের পাশাপাশি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলতে গিয়ে জয় লিখেছেন, ২০০৯ সালে যেখানে জিডিপি (মাথাপিছু) ছিল ৭১০ ডলার, ২০২০ সালে তা বেড়ে ২০৬৪ ডলার হয়। জিডিপির টেকসই প্রবৃদ্ধির জন্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বলে সম্প্রতি এইচএসবিসি ব্যাংক পূর্বাভাস দিয়েছে।

শনিবার উদ্বোধন হতে যাওয়া পদ্মাসেতুর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে নিবন্ধে বলা হয়, “এই সেতু বাংলাদেশের জিডিপিতে অতিরিক্ত ২ শতাংশ পয়েন্ট প্রবৃদ্ধি যোগ করবে। যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে রাজধানী ঢাকায় মেট্রোরেল এবং একাধিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে।”

Tags: সজীব ওয়াজেদ জয়
Previous Post

পদ্মা সেতুর উদ্বোধন আজ

Next Post

পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় শরীয়তপুরের লাখো মানুষের স্বপ্নযাত্রা

Next Post
পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় লাখো মানুষের স্বপ্নযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় শরীয়তপুরের লাখো মানুষের স্বপ্নযাত্রা

প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া পৌঁছেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু উদ্বোধন করতে মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT