চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩৪ রানে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 পূর্বাহ্ন 25, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফটি পেরিয়ে লিটন দাস আউট হওয়ার পর শঙ্কা জাগে দুইশ করতে পারবে তো বাংলাদেশ! শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের লড়াই শেষ পর্যন্ত এনে দিয়েছে মাঝারি পুঁজি। নবম উইকেটে তারা গড়েছেন ৩৬ রানের জুটি। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৩৪ রানে।

২১ রানে অপরাজিত থাকেন ইবাদত। আগের ২৬ ইনিংসে মোট ১২ রান করা এ টেলএন্ডার ক্যারিয়াসেরা ইনিংসটি ৩৫ বলের। মাত্র্র ১৭ বলে ২৬ রান করে যান শরিফুল। চোট কাটিয়ে মাত্র দুই দিন আগে দলের সঙ্গে যোগ দেন এ তরুণ ক্রিকেটার।

আলঝারি জোসেফ ও জেডেন সীলস নেন তিনটি করে উইকেট। কাইল মেয়ার্স ও এন্ডারসন ফিলিপস নেন দুটি করে উইকেট।

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। থামতে হয় আড়াইশর আগে, ইনিংস দীর্ঘ হয় ৬৪.২ ওভার।

সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন। ওপেনার তামিম ইকবাল ৪৬ রান করে আউট হন। ২৬ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে।

অ্যান্টিগা টেস্টে টপঅর্ডারে দেখা গেছে দুর্দশার চিত্র। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগের চেয়ে ভালো করেছেন ব্যাটাররা। মুমিনুল হকের জায়গায় সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ৫টি চারে করেছেন ২৩ রান।

 

 

Tags: লিটন দাসলিড স্পোর্টসসেন্ট লুসিয়া
Previous Post

বাংলাদেশকে চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ

Next Post

বাংলাদেশ ২৩৪, ওয়েস্ট ইন্ডিজ ৬৭/০

Next Post
শরিফুল ক্রিকেট খেলোয়াড়, বাংলাদেশ দলের, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ২৩৪, ওয়েস্ট ইন্ডিজ ৬৭/০

প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করছেন, হাসিমুখে waving করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর উদ্বোধন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT