চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর খুলবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 24, জুন 2022
in শিক্ষা
A A
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতির পুরো উন্নতি না হওয়ায় ঈদের পর খুলবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ক্যাম্পাসে বন্যার পানি ঢুকে যাওয়ায় গত ১৭ জুন ৮ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা শুরুর কথা ছিলো। তবে বন্যা পরিস্থিতির পুরো উন্নতি না হওয়ায় ঈদের আগে আর খুলছে না শাবিপ্রবি। ঈদের ছুটির পর পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি জানান, ক্যাম্পাস থেকে পানি নেমে গেছে। তবে সিলেটসহ দেশের অনেক জায়গায় এখনও বন্যা রয়ে গেছে। অনেক শিক্ষার্থী বাড়ি গিয়েও বন্যার কারণে আটকা পড়েছে। এসব বিবেচনায় গত বুধবার(২২ জুন) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় আসন্ন ঈদুল আযহার ছুটি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস-পরীক্ষাসমুহ স্থগিত থাকবে ও সেমিষ্টার ক্লাসসমুহ অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সিন্ডিকেটের এমন সিদ্ধান্ত ইতোমধ্যে রেজিস্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এসময় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

রেজিস্ট্রার আরো জানান, আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাকি থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো ১৫ জুলাই থেকে শুরু হবে। তবে সময়সূচি স্ব স্ব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, গত ১৫ জুন থেকে সিলেটে ব্যাপক বন্যা দেখা দিলে ১৭ জুন পানিতে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসিক হলগুলো। পানিতে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ায় ২৫ জুন পর্যন্ত ক্লাসপরীক্ষা স্থগিত করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে থাকা প্রায় ১ হাজার ২শত ছাত্রী পানিবন্দী হয়ে পরলে বিশ্ববিদ্যায় প্রশাসন বিজিবির সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

Tags: ঈদবন্যা পরিস্থিতিসিলেট
Previous Post

রাত পোহালেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

পদ্মা সেতু তৈরি ন্যাচারাল ও সময়ের চাহিদা, বাহবা নেয়ার কিছু নেই: মির্জা আব্বাস

Next Post
মির্জা আব্বাস বক্তৃতা দিচ্ছেন, পদ্মা সেতু নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু তৈরি ন্যাচারাল ও সময়ের চাহিদা, বাহবা নেয়ার কিছু নেই: মির্জা আব্বাস

পদ্মা সেতুর দৃশ্য, ট্রাফিক নির্দেশনা ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT