চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ছিল ইংল্যান্ডের যমজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 24, জুন 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের যমজ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, বিপক্ষে নিউজিল্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশদের জার্সিতে ম্যাচে দুই যমজ ভাইকে একসাথে মাঠে দেখা গেছে। হেডেংলি টেস্টে জেমি ওভারটনের অভিষেক হলেও যমজ ভাইদের মধ্যে বড় ক্রেইগ ওভারটনের একাদশে সুযোগ হয়নি। তবে ফিল্ডিংয়ে ছিলেন তিনিও।

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে শেষ পর্যন্ত ৫ উইকেট খরচায় ২২৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে কিউইরা। সিরিজে ২-০-তে এগিয়ে বেন স্টোকসের দল।

ম্যাচে টেস্ট অভিষেক হয় জেমির। তাকে ক্যাপ পড়িয়ে দেন বড় ভাই ক্রেইগ। ম্যাচে ১৬ ওভার হাত ঘুরিয়েছেন জেমি। তুলেছেন গুরুত্বপূর্ণ ডেভন কনওয়ের উইকেট। একাদশে জায়গা হয়নি স্কোয়াডে থাকা বোলিং অলরাউন্ডার ক্রেইগের। তবে জনি বেয়ারস্টোর বিকল্প হিসেবে মাঠে নামেন ২৮ বর্ষী। তাতেই হয়েছেন শিরোনাম।

তবে রেকর্ড বই ঘাঁটলে দেখা যায় যমজ হিসেবে মাঠে নামা তারাই একমাত্র ক্রিকেটার নন। এর আগে ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন দুই কিংবদন্তি স্টিভ ওয়া ও মার্ক ওয়া। এই দুই অজি যমজের বহু আগে ইংল্যান্ডের জার্সিতে ১৯৩৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট রাঙিয়েছেন যমজ অ্যালেক এবং এরিক বেডসার। নিউজিল্যান্ডের হামিশ এবং জেমস মার্শালকেও নিয়মিত মাঠে দেখা গেছে।

ম্যাচে ছোট ভাই জেমির অভিষেক হলেও তার বহু আগে ২০১৭ সালে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে অভিষেক হয় ক্রেইগের। ইংলিশদের জার্সিতে খেলেছেন ৮টি টেস্ট।

শেষ টেস্টে ১৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে ড্যারেল মিচেল এবং টম ব্লান্ডেল জুটি। মিচেল ৭৮ রানে ও ব্লান্ডেল ৪৫ রানে অপরাজিত আছেন। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট তুলেছেন স্টুয়ার্ড ব্রড ও জ্যাক লিচ।

Tags: ইংল্যান্ডজেমি ওভারটননিউজিল্যান্ডব্লান্ডেলমিচেলযমজলিড স্পোর্টস
Previous Post

আফগানিস্তান: নেই খাবার কিংবা আশ্রয়, তবে আছে কলেরার ভয়

Next Post

রাশিয়ায় কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৩

Next Post
রাশিয়ায় কার্গো উড়োজাহাজের উড্ডয়ন, আকাশে উড়ন্ত বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৩

অগ্নিনির্বাপণ কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশিক্ষণে যাওয়া হলো না শিক্ষকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT