চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বসাধারণের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 23, জুন 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও শোভাযাত্রা প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের ছদ্মপুষ্করিনী এলাকা থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন ১০ জনের বেশি নারী ফুটবলার। তবে তাদের ছিল না সুযোগ সুবিধা, ছিল না খেলার মাঠও। বিষয়টি নজরে আসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দশ খেলোয়াড়কে ১০ লাখ অনুদান ও একটি আধুনিক খেলার মাঠ করে দেন বঙ্গবন্ধু কন্যা। এমন ছোট ছোট বহু কাজের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ মে দলের ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা আহ্বান করা হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বে দলের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও সুপারিশ চাওয়া হয়। আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ভিডিও প্রদান করা হয়। এরমধ্যে কিছু ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশও করা হয়েছে।

রংপুরের ছদ্মপুষ্করিনী মিনি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে এএফসি মহিলা ফুটবল দলের কোচ মো. মিলন মিয়া বলেন, আমি এমন একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উপহার। রংপুরের ছদ্মপুস্কনীর নারী ফুটবলারদের জন্য একটি মিনি স্টেডিয়াম। এটি পাওয়ায় এখানকার আপামর জনতা, ক্রীড়া প্রেমী, ক্রীড়া মোদি ও সকল স্তরের ক্রীড়াঙ্গনের মানুষ খুশি। এখান থেকে ১০-১২ জন নারী ফুটবলার বিভিন্ন বয়স ভিত্তিকে জাতীয় দলে খেলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার ছয় জন নারী ফুটবলারকে নগদ ১০ লাখ টাকা দেন ও এই এলাকাটিকে পরিবর্তন করে দিয়েছেন। এটি ইতিহাসে বিরল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা ও দলের জন্য শুভকামনা। সেইসঙ্গে আশা করছি আমরা চাই এই সরকার আবারো ক্ষমতায় আসুক। এবং বাংলার ক্রীড়াঙ্গনে উন্নয়ন করুক যেন বিশ্ব ক্রীড়াঙ্গনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী শাহাব উদ্দীন শিহাব বলেন, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের ৬০ লাখ মানুষের প্রাণের দাবী ছিলো পটুয়াখালী একটা মেডিকেল কলেজ স্থাপন। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি জেলার কলাপাড়ার এক জনসভায় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পটুয়াখালী মেডিকেল কলেজ করার ঘোষণা দেন। পরবর্তী অনুমোদনের ধারাবাহিকতায় দেশের ২৪ তম মেডিকেল কলেজ হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়।এতে এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা নিতে জেলার বাহিরে আর যেতে হয় না।

তিনি বলেন, আমরা দল বুঝি না, পক্ষ আর বিপক্ষ বুঝি না। সাধারণ মানুষ যা বুঝে সেটা জীবন মানে উন্নয়ন আর মৌলিক চাহিদা – খাদ্য, বস্ত্র, শিক্ষা , বাসস্থান এবং চিকিৎসা। যা কিনা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশাল অবদান রেখেছেন৷ বলার অপেক্ষা রাখে না বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন এ দেশ এবং তার এই সুযোগ্য কন্যার হাত ধরে এগিয়ে যাচ্ছি অর্থনৈতিক মুক্তির পথে৷ সেই আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি চাই শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এগিয়ে যাক আমার সোনার বাংলাদেশ।

রংপুর সদরর ইউডিসির নারী উদ্যোক্তা মোসাম্মদ দিলরুবা বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কারণ উনি যে বাংলাদেশকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছিলেন তার বাতিঘর হচ্ছে ইউডিসি। গ্রামীণ যে দরিদ্র মহিলারা আছে। এখানে কাজ করে তাদের হাতের কাজ থেকে শুরু করে নকশি কাঁথাসহ এ ধরণের অনেক কাজ আছে। সেই কাজগুলো ছবি তুলি। তারপর ১০১ প্ল্যাটফর্মে পাঠাই। ওখানে ছবি দেখার পর গ্রাহকেরা পছন্দ করে তাদের ইচ্ছা মতো ক্রয় করতে পারছে। প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আগামীতে যেনো সরকার গঠন করে উনাকেই আবার পাশে পাই। এই উদ্যোগে যেন উনি আরো সফলতা লাভ করতে পারে।

এমন অসংখ্য শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে যা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশ করেছে দলটির ওয়েব টিম।

Tags: Awami Leagueআওয়ামী লীগ
Previous Post

সবাই মিলে কাজ করলে যেকোন দুর্যোগ মোকাবেলা সম্ভব: সেনাপ্রধান

Next Post

লিডসে ইংল্যান্ডের সমানে সমান লড়ছে নিউজিল্যান্ড

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিডসে ইংল্যান্ডের সমানে সমান লড়ছে নিউজিল্যান্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে ভারত সফরে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT