চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ চলাকালীন ‘অবৈধ সম্পর্ক’ গড়লে ৭ বছরের জেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 21, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
প্রেমিক-প্রেমিকা ও জাতীয় সংসদ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যের দেশ কাতার বরাবরই রক্ষণশীল। বিশ্বকাপ দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের সেখানকার সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নয়ত পড়তে হবে ভয়াবহ বিপদে। যেতে হতে পারে জেলেও। দেশটিতে ভ্রমণে আগ্রহী ফুটবল অনুরাগীদের সর্তকও করে দিচ্ছে কাতার। বিশ্বকাপ দেখতে এসে কেউ যদি অবৈধ শারীরিক সম্পর্কে জড়ান অথবা একরাত একসাথে থাকেন, ধরা পড়লে হবে ৭ বছরের জেল।

আসছে ২১ নভেম্বর পর্দা উঠবে ফুটবল মহারণের। শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিতে পাল্লা দিয়ে লড়বে ৩২ দল। পছন্দের দলকে সমর্থন দিতে লক্ষ লক্ষ সমর্থক পৌঁছাবেন কাতারে। হোটেলগুলোতে চলছে শেষ সময়ের ধোয়ামোছা। সমর্থকরাও খোঁজ নিতে শুরু করেছেন কোথায় উঠবেন। সুযোগ সুবিধাই বা কেমন। এমন সময়ে কাতারের নতুন সতর্কবার্তা চিন্তার ভাঁজ ফেলতে পারে দেশটিতে বসে ফুটবল দেখতে চাওয়া সমর্থকদের।

ইউরোপ-আমেরিকার দেশগুলোতে বিয়ে না করেও একসাথে থাকাটা স্বাভাবিক দৃষ্টিতে দেখা হলেও এ ব্যাপারে বেশ কঠোর কাতার। বিবাহ ব্যতীত একসাথে থাকতে পারবেন না কোনো সমর্থক। হোটেলগুলোতেও থাকছে বাড়তি নজরদারি। অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে ধরা পড়লেই হবে সাত বছরের জেল।

পেনাল কোড ২০০৪-এর অধীনে সমলিঙ্গের সহবাস নিষিদ্ধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে ১ বছরের জেল হতো। বিশ্বকাপ উপলক্ষে সেটা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। দেশটির পুলিশের অভ্যন্তরীণ এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

‘আপনি যদি স্বামী-স্ত্রী পরিচয়ে এখানে না আসেন, তবে নিশ্চিতভাবেই টুর্নামেন্টে কোনো ওয়ান-নাইট স্ট্যান্ড থাকবে না। সত্যিই কোনো পার্টি করা হবে না। প্রত্যেককে এসব মাথায় রাখতে হবে। যদি না তারা কারাগারে আটকে পড়ার ঝুঁকি নিতে চান।’

‘প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে মূলত যৌন নিষেধাজ্ঞা রয়েছে। ভক্তদের সেজন্য প্রস্তুত থাকতে হবে। খেলার পরে পানীয় এবং পার্টি সংস্কৃতি, কঠোরভাবে নিষিদ্ধ। আপনি ধরা পড়লে খুব কঠোর এবং ভীতিকর পরিণতি হবে।’

বিশ্বকাপ চলবে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত। যার কদিন পরই রয়েছে বড়দিনের উৎসব। বিশ্বকাপে আসা দর্শকদের তাই বাড়তি সচেতন থাকতে হবে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি সম্পর্কে।

Tags: কাতারকাতার বিশ্বকাপ-2022লিড স্পোর্টস
Previous Post

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বেড়েছে দুর্ভোগ

Next Post

শিল্পকলায় গীতিআলেখ্য উৎসব

Next Post
শিল্পকলায় গীতিআলেখ্য উৎসবের ছবি, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় গীতিআলেখ্য উৎসব

এভারটনের ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছেন, blue জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা অধ্যায়ে কর ফাঁকি দিয়ে ইতোর ২২ মাসের জেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT