চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
6:29 অপরাহ্ন 19, জুন 2022
in অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
Older man wearing a traditional cap and cream-colored kurta. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ৪র্থ শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মমতাজ (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ বিষয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার বিকেলে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

জেলার পাঁচবিবি উপজেলার বড়মানিক গ্রামে ঘটনাটি ঘটেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়মানিক গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মমতাজের স্ত্রী ৫/৬ বছর পূর্বে মারা যায়। তার ছেলে মেয়ে অন্যত্র থাকায় মেয়েটির মা প্রায় ৪ বছর ধরে ওই বাড়িতে রান্না-বান্নাসহ গৃহস্থালির কাজ করতেন। ঘটনার দিন সে ওই বাড়িতে কাজে না গিয়ে চাতালে কাজ করতে যান। কাজের মেয়ে বাড়িতে না আসায় মমতাজ মেয়েটির বাড়িতে গিয়ে মায়ের বদলে তার ৪র্থ শ্রেনি পড়ুয়া মেয়েকে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে আনেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মমতাজ মেয়েটিকে ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

অপরদিকে, ঘটনাটিকে ধাপা চাপা দেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও নাজমুল হক বাবু মেয়ের ভাই মুন্নাকে ৫০ হাজার টাকার বিনিময়ে আপোষ মীমাংসা করার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেয়। আপোষের বিষয়টি জানতে পেরে মেয়েটি আত্মহত্যার চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, অভিযোগ পেয়ে আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: জয়পুরহাটধর্ষণের অভিযোগ
Previous Post

সিলেটে বন্যার্তদের ১০ ট্রাক খাবার দিচ্ছেন ডিপজল

Next Post

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই অভিনেতা

Next Post
দুই অভিনেতার ছবি, একজন গাঢ় দাড়ি ও ক্যাপ পরা, অন্যজন হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই অভিনেতা

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার দাবিতে মিয়ানমারে রোহিঙ্গাদের সমর্থনে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরার দাবি যৌক্তিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT