চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সতীর্থকে ‘মেরে ফেলার হুমকি’ দিয়েছিলেন মেসি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 19, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের দুই ফুটবল খেলোয়াড় মাঠে, একজনের নাম্বার ১০, অন্যজনের ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোলোর ম্যাচ। মেসি তখন বার্সায়। ৪-১ গোলে পিছিয়ে থাকা বার্সাকে এগিয়ে নিতে কাউন্টার অ্যাটাকে যান আর্জেন্টাইন মহাতারকা। প্রতিপক্ষ পিএসজির রক্ষণ দায়িত্বে থাকা আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারেদেস তার পথরোধ করেন। বাজে ট্যাকলে বেশ আহত হন মেসি। সমর্থকদের ক্রোধের শিকার হওয়ার আগে মাঠেই পারেদেসকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মেসি! লম্বা সময় পেরিয়ে এমনই জানালেন এখন প্যারিসে মেসির সতীর্থ হয়ে যাওয়া আর্জেন্টাইন।

‘তিনি রেগে গিয়েছিলেন, কারণ আমার সতীর্থদের কাছে তাকে নিয়ে একটি মন্তব্য করেছিলাম, তিনি তা শুনেছিলেন এবং ভয়াবহ রেগে গিয়েছিল। এতটাই রেগে গিয়েছিলেন যে আমাকে গালি দিয়েছেন। এটা খারাপ ছিল। তিনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল আর আমি বাড়ি যেতে চেয়েছিলাম।’

মেসিকে এমন গুরুতর আঘাত দেয়ায় পারেদেসের উপর ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। সেসময় সমর্থকদের হুমকির শিকারও হতে হয়েছিল পারেদেসকে।

সেই ঘটনার অল্প সময় পরই বার্সার সাথে দীর্ঘ সম্পর্কের পাঠ চুকিয়ে পিএসজিতে যোগ দেন মেসি। ফ্রান্সে পারেদেসের সাথে খেলছেন এলএম থার্টি। জাতীয় দলে তো খেলছেনই একসঙ্গে। আলবিসেলেস্তে জার্সিতে অবশ্য সেই ঘটনা কখনও টেনে আনেননি দুজনের কেউই।

এমনকি পারেদেসকে কখনোই এ নিয়ে আর কিছু বলেননি মেসি। বরং ভয়াবহ রাগের সেই মুহূর্তের কথা মনে করে এখন দু’জনে হাসাহাসিও করেন, পারেদেসই জানিয়েছেন সেটা।

‘পরে তাকে জাতীয় দলে দেখেছিলাম। তখন এমনভাবে আচরণ করেছে যেন কিছুই হয়নি। তিনি আমাকে দেখিয়েছেন একজন ব্যক্তি হিসেবে তিনি কেমন। সম্পর্ক যেমন ছিল তেমনই রয়েছে। এখন, যখন সেই প্রসঙ্গ আসে, আমরা এটি নিয়ে কথা বলে হাসতে পারি, কিন্তু মেসি তখন সত্যিই রাগান্বিত ছিলেন। এমনকি আমাকে হত্যাই করতে চেয়েছিলেন!’

মেসির আজন্ম আক্ষেপ বিশ্বকাপ শিরোপা ঘোচানোর লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন পারেদেস। এরইমধ্যে মেসিকে উপহার দিয়েছেন দুটি আন্তর্জাতিক শিরোপা। এখন একসাথে প্রস্তুত হচ্ছেন কাতার বিশ্বকাপে বাজিমাত করতে।

Tags: আর্জেন্টিনাপারেদেসপিএসজিবার্সামেসিলিড স্পোর্টস
Previous Post

বিইআরএফের সভাপতি মোস্তফা মল্লিক, সম্পাদক এস এম আববাস

Next Post

তারকা বাবার কার্বন কপি সন্তানেরা!

Next Post
তারকা বাবার কার্বন কপি সন্তানেরা, একত্রে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা বাবার কার্বন কপি সন্তানেরা!

বাংলাদেশের বন ও পরিবেশ বিষয়ক বৃক্ষমেলা ২০২২, গাছের সংগ্রহ ও প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি-বিদেশী গাছের সংগ্রহ নিয়ে বৃক্ষমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT