চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমান পলাতক কি না? রায় ২৬ জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 19, জুন 2022
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, সুন্দর স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের দৃষ্টিতে পলাতক কি না- এমন প্রশ্নে আগামী ২৬ জুন সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট।

এ বিষয়ে শুনানি শেষে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।

আদালতে তারেক এবং তার স্ত্রী জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। আর  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাব বিবরণীতে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক ও জোবাইদা ১৫ বছর আগে হাইকোর্ট পৃথক তিনটি রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

১৫ বছর পর গত ২৯ মে সে তিন রিটের রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। তবে আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক বলে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে  পারেন কি না—তা নিয়ে আদালতে প্রশ্ন রাখে দুদক। সেই প্রশ্নে পরবর্তীতে হাইকোর্টে কয়েকদিন শুনানি হয়।

শুনানিতে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘তিনটি মামলায় তারেক রহমান দণ্ডিত হয়েছেন। তার সাজা পরোয়ানা এখনো ঝুলছে। যদি তিনি দণ্ডিত না হতেন আর মামলাগুলোর বিচার শেষ না হতো, তাহলে ভিন্ন কথা। তারেক রহমান এই মামলায় পলাতক। আবার একই মামলা বাতিল চেয়ে জোবাইদা রহমানের  আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ গত ১৩ এপ্রিল রায় দেন।

সেই রায়ে আপিল বিভাগ বলে দিয়েছেন, ‘জোবাইদা রহমান পলাতক। পলাতক বলে তাদের পক্ষে আইনজীবী শুনানি করতে পারেন না। এটাই আমরা চাচ্ছি।’

তারেক- জোবাইদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী হাইকোর্টকে বলেন, ‘এই মামলাটি ভ্রূণ অবস্থায়। এখনো অভিযোগ আমলে নেওয়া হয়নি। তাই আত্মসমর্পণ করার পর্যায়ে আসেনি। আর জোবাইদা রহমানের ক্ষেত্রে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে। আর তারেক রহমান যখন রিট করেন, তখন তিনি পলাতক ছিলেন না। কোনো মামলায় কেউ দণ্ডিত হলে বিচারাধীন অপর মামলায় স্বয়ংক্রিয়ভাবে পলাতক হয়ে যাবেন এমন কিছু আইনে দেখছি না।’

Tags: জোবাইদা রহমানতারেকতারেক রহমানতারেক-জোবাইদাদুদকদুদক অনুসন্ধানহাইকোর্ট
Previous Post

নিজ দেশ মিয়ানমারে ফেরার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

Next Post

সুনামগঞ্জে আটকা পড়া ২১ ঢাবি শিক্ষার্থীসহ অন্যান্যদের উদ্ধার করেছে সেনাবাহিনী

Next Post
সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে, বন্যা পরিস্থিতি মোকাবিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে আটকা পড়া ২১ ঢাবি শিক্ষার্থীসহ অন্যান্যদের উদ্ধার করেছে সেনাবাহিনী

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT