চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদান বলেছেন ‘একদিন বিশ্বসেরা হবেন’ রদ্রিগো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 19, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid football player drinking water during match with coaches on sideline. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিভার ছাপ ইতিমধ্যেই রেখেছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের আক্রমণে দ্যুতি ছড়ানো ২১ বর্ষী তারকা টিটের ব্রাজিলেরও অন্যতম হাতিয়ার। তার ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত কার্লো আনচেলত্তি থেকে নেইমার হয়ে কিংবদন্তি জিনেদিন জিদান।

ব্রাজিলিয়ান স্ট্রাইকারের খেলায় মুগ্ধ জিদান। ফরাসিদের বিশ্বকাপ জেতানো নায়ক ও রিয়ালের সাবেক কোচ মনে করেন, গতি-ড্রিবলিং এবং বল নিয়ে দ্রুত আক্রমণে ওঠার ক্ষমতা রদ্রিগোকে একসময় বিশ্বসেরা ফুটবলার বানাবে।

ফ্রেঞ্চম্যানের প্রশংসায় ভাসানো সেসব কথা জানিয়েছেন রদ্রিগো নিজেই, ‘জিদান বলেছিলেন, একদিন বিশ্বসেরা হবো। কার্লো আনচেলত্তিও (রিয়াল কোচ) আমাকে নিয়ে বলেছেন।’

ব্রাজিল জার্সিতে ২০১৯ সালে অভিষেক রদ্রিগোর। ইউরোপিয়ান ফুটবলে দাপুটে খেলা স্ট্রাইকার টিটের দলেও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এপর্যন্ত ৫ ম্যাচে জালের দেখা পেয়েছেন একবার। নিজেকে নিয়ে অন্যদের করা ভবিষৎদ্বাণী সফল করতে লড়ে চলেছেন তিনি।

‘সেখানে পৌঁছাতে প্রতিদিন-প্রশিক্ষণ এবং নিজেকে বিকাশ করার চেষ্টা করি। খুব খুশি ছিলাম। স্বপ্নটাও আমার আছে। জানি, নিজেকে যদি প্রত্যহ উৎসর্গ করতে পারি, লক্ষ্য পূরণ করতে পারব।’

পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো এবং নেইমারদের মতো কিংবদন্তিরা গায়ে চাপিয়েছেন ব্রাজিলের দশ নম্বর জার্সি। সেই কাঙ্ক্ষিত জার্সির যোগ্য উত্তরসূরি হিসেবে রদ্রিগোকেই বেছে নিচ্ছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। রিয়াল তারকাকে জানিয়ে রেখেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা তার পর পেতে চলেছেন তিনিই।

“নেইমার আমাকে বলেছেন, ‘আমি জাতীয় দল ছেড়ে যাচ্ছি এবং দশ নম্বর জার্সি তোমার। বুঝতে পারছিলাম না তাকে কি বলা উচিত। বিব্রতকর অবস্থায় ছিলাম। আমি হাসলাম এবং ঠিক কি বলতে হবে তাও জানতাম না। তাকে বলেছিলাম তার আরও খেলা প্রয়োজন। তার থেকে এটি এখনই পেতে চাই না। পরে তিনি হাসতেছিলেন।” —বলেছেন রদ্রিগো।

ব্রাজিল জার্সিতে অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১০ ম্যাচে ৩ গোল করেছিলেন রদ্রিগো। অনূর্ধ্ব-২৩ দলে ৫ ম্যাচে পেয়েছেন একবার জালের দেখা। ক্লাবে রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন ও পেয়েছেন স্প্যানিশ সুপার কোপার শিরোপার দেখা। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজিদাননেইমারব্রাজিলরদ্রিগোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

দেশি-বিদেশী গাছের সংগ্রহ নিয়ে বৃক্ষমেলা

Next Post

বিয়ের চাপ দেয়ায় তরুণীকে গলা কেটে হত্যা

Next Post
নিরাপত্তা বাহিনীর সদস্যরা তরুণীর সাথে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের চাপ দেয়ায় তরুণীকে গলা কেটে হত্যা

কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT