চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকবলিত সিলেটে মধ্যরাতে ডাকাত আতঙ্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 19, জুন 2022
in - সেমি লিড, জনপদ, সিলেট
A A
সিলেটে মধ্যরাতে বন্যাকবলিত এলাকায় মানুষের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট নগরীর শামীমাবাদ, কানিশাইল ও আখালিয়া ঘাট এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে শনিবার মধ্যরাতে। দিবাগত রাত ১টার দিকে এসব এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়।

ওই সময় মানুষের চিৎকার-চেচামেচির শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।মসজিদে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠিসোঁটা, পাইপ, রড নিয়ে রাস্তায় নেমে আসেন। অপরিচিত কাউকে পেলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

সিলেট নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা সোহেল আহমেদ বলেন, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মসজিদে মাইকিংয়ের পর আমাদের এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে আমাদের এলাকার যুবসমাজ ও মুরব্বিরা মিলে এলাকায় পাহারা বসাই।

একই অবস্থা দেখা যায়, নগরীর ভাতালিয়া এলাকায়। সেখানকার বাসিন্দাদের দেখা যায় বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে। এলাকার বাসিন্দরা জানান, আমরা আত্মরক্ষার্থে মধ্যরাতে রাস্তায় লাঠি হাতে পাহারা দিচ্ছি। এমনিতেই বন্যা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারমধ্যে যদি ডাকাতরা হানা দেয় তাইলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্নজনকে সিলেটে ডাকাতির ঘটনায় পোস্ট দিতে দেখা গেছে।

নাইমুল ইসলাম মাহিন নামের একজন পোস্ট দিয়েছেন, ‘সিলেটের তেমুখী সাহাবের গাওয়ে প্রচুর ডাকাত আক্রমণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে এসেছি। কেউ আতঙ্কিত হবেন না, পুলিশ মাঠে আছে। রাত সোয়া ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। আপনারা চোখ-কান খোলা রাখবেন। আমরা দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি।

Tags: সিলেটে বন্যা
Previous Post

সুনামগঞ্জে আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী

Next Post

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত

Next Post
উচ্চ আকাশে যুদ্ধবিমান উড়ছে, আকাশে মেঘের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত

অমিতাভের ছবি, স্মৃতি ও পুরনো দিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'এক বছরে পাঁচ ব্লকবাস্টার', সোনালি দিনগুলো স্মরণ করলেন অমিতাভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT