চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় ব্যাটারের কাছে সেঞ্চুরি আর সাকিবের শটে সতর্কতা চান ডমিঙ্গো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 19, জুন 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ ডমিঙ্গো সতর্কতা জ্ঞাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে সাকিব-সোহান নৈপুণ্যে অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তবে দিন শেষ আক্ষেপের কারণও তারাই। ইনিংসগুলো আরও বড় করতে পারলে হয়তো নতুন গল্প লেখা যেত অ্যান্টিগায়। ম্যাচ শেষ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে ছিল হতাশা। স্লগ শট খেলতে বারণ করেছেন সাকিব আল হাসানকে।

বাংলাদেশ যখন বড় লিডের পথে হাঁটছে সেরকম সময় ৬৩ রান করে কেমার রোচের বলে উইন্ডিজ অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব। দলকে ফেলেছেন বিপদে। অল্প পুঁজিতে বোলিংয়ে এসে ৯ রানে ৩ উইকেট নিয়ে খালেদ আহমেদ ভেলকি দেখালে আশা জাগে। পরে তা কাটিয়ে ওঠে আর কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান তুলে জয় থেকে ৩৫ রান দূরে স্বাগতিকরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের এমন আত্মাহুতি ভালো লাগেনি ডমিঙ্গোর।

‘শট নির্বাচনে সাকিবকে আরও বেশি সতর্ক হতে হবে। সে সবসময় রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ শট খেলুক। আমাদের চাওয়া সে আরও ভালো ক্রিকেটীয় শট খেলুক। তা করেই প্রতিপক্ষকে চাপে রাখুক। শুরুর সময় কেটে গেলে তাকে ইনিংস লম্বা করতে হবে। সেঞ্চুরি পেতে হবে। আক্রমণ ও রক্ষণের মাঝে ভারসাম্য থাকতে হবে। মারার সময় মাথার অবস্থান, শরীরের অবস্থান ঠিক রাখতে হবে। কারণ সে জানে তার সামর্থ্য রয়েছে, আজ সে সেটা দেখিয়েছেও।’

সাকিবকে নিয়ে কথা বললেও বাকিদের ব্যর্থতার কথাও মনে করিয়ে দিয়েছেন ডমিঙ্গে। আত্মবিশ্বাসী হতে পরামর্শ দিয়েছেন শান্ত-মুমিনুলদের।

‘দলের বাকি ব্যাটাররা বিশেষ করে মুমিনুল-শান্ত তাদের যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়নি। তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। দলের জয়ে ভূমিকা রাখতে হবে। দলের সেরা ছয় ব্যাটারদের সেঞ্চুরি করতে হবে।’

সাকিবের প্রত্যাশা অনুযায়ী উইন্ডিজকে বড় লিড নিতে দেয়নি ইবাদত-খালেদরা। ৮৪ রানের টার্গেট দিয়েও শুরুতে দূত উইকেট তুলে আশা জাগিয়েছে। তবে বিপরীত পাশ থেকে সহায়তা পায়নি খালেদ। তবে স্বাগতিকদের বিপক্ষে এমন বোলিংয়ে প্রশংসা মিলেছে কোচের কাছ থেকেও।

‘বোলাররা দুই ইনিংসেই সেরা বোলিং করেছে। আমার দেখা সেরা বোলিং করেছে প্রথম ইনিংসে। এই উইকেটে ২৬০ রানে আটকে রাখা সহজ নয়। বোলারদের পারফরম্যান্সে আমি খুব খুশি। খালেদ তিন উইকেট পেয়েছে। কিন্তু আরও উন্নতির জায়গা আছে। মাঝে মাঝে ভালো বল করেও উইকেট পাবেন না। আবার কখনো খুব ভালো না করেও উইকেট পাবেন। এটাই ক্রিকেট। দ্বিতীয় ইনিংসে সে বেশ ভালো বল করেছে, দ্রুত উইকেট নিয়েছে। তবে তার আরও উন্নতির জায়গা আছে।’

Tags: খালেদডমিঙ্গোমুমিনুললিড স্পোর্টসশান্তসাকিবসোহান
Previous Post

পদ্মা নদীতে চলন্ত দুই ফেরির সংঘর্ষে নিহত ১

Next Post

‘কীভাবে যে বাইচ্চা আছি তা একমাত্র আল্লাহই জানে’

Next Post
বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা ও জলপথে চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কীভাবে যে বাইচ্চা আছি তা একমাত্র আল্লাহই জানে’

সুনামগঞ্জে বন্যার পানিতে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধার করছে সেনাবাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT