চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্কাবন: বারুদের বীজতলাতে প্রেমের আলপনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 17, জুন 2022
in বিনোদন
A A
শিল্পী ও দর্শকদের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে বড় পর্দায় মুক্তি পেল জল, জঙ্গল, বারুদ, লড়াই আর এক রুদ্ধশ্বাস ছকভাঙ্গা প্রেমের কাহিনি নিয়ে ছবি ‘ইস্কাবন’। মুক্তির দিনেই যেন প্রসেনজিৎ-মিথিলা অভিনীত ‘আয় খুকু আয়’কেও টেক্কা দিচ্ছে সিনেমাটি। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দিনেই বেশ কয়েকটি হলে হাউস ফুলের দৌড়ে এগিয়ে মন্দীপ সাহার ‘ইস্কাবন’।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন ‘ইস্কাবন’ এর লেখক রাধামাধব মণ্ডল। ছবিটি মুক্তির আগে প্রচারণাতেও ছিলো বেশ অভিনব! ‘ইস্কাবন’ এর প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছবি দেখার আর্জি নিয়ে যায় জঙ্গলমহলের আদিবাসীরাও। মধ্যরাতে কলকাতা শহর জুড়ে পড়েছে রাতের অন্ধকারে ‘নরেনজী জিন্দা হ্যায়’র মতো রক্তে লেখা পোস্টার!

শুধু তাই নয় ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৬ জুন) কলকাতার এক্রোপলিস মলে। এই সিনেমার লেখক জানান, সেখানেও তার সঙ্গে একদল জঙ্গলমহলের আদিবাসীদের দল আসে শহরে। তাদের ছবি ভেবে তারা নাচলেন, গাইলেন গান। আবার হলে বসে দেখলেন ছবিটি। নাচলেন তিনি সহ ছবির নায়ক সঞ্জু, সৌরভ, অনামিকা, বিখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্ররাও।

শিল্পীরা এবং দর্শকরা একটি শপিং মলে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ উপস্থিত ছিলেন প্রযোজক সেখ আব্দুল লালন। ছবির প্রিমিয়ারে সকলেই বললেন ছবি নিয়ে নানান কথা।

সিনেমাটি নিয়ে রাধামাধব বলেন, ‘মানুষের জন্য এ ছবি। জঙ্গলমহলে অন্ধকার থেকে আলোয় ফেরার যে ডাক। ভুল ছিল একটি রাজনৈতিক লড়াই এর আদর্শ। তাই বহু মানুষের প্রাণ হারানো, বারুদ, রক্ত, হত্যা আর ষড়যন্ত্র। বিপ্লবের আঁতুড় ঘরে, আলো ফেরানোর ইতিবৃত্ত। বারুদের বীজতলাতে প্রেমের আলপনা। এক অন্যরকম ছবি। সকলের মন ছুঁয়ে যাবেই।’

প্রিমিয়ারে পরিচালক মন্দীপ সাহা বলেন, ‘এছবির গল্প লিখেছেন আমাদের প্রিয় সাহিত্যিক রাধামাধব মণ্ডল। শহরের মানুষকে গ্রামের, জঙ্গলমহলের মানুষের জীবনযুদ্ধের একটি খণ্ডহর শোনাতে আসা। যে ছবিতে আমাদের পরিশ্রমী রক্ত, ঘাম রয়েছে। আপনাদের ভালো লাগবে, এই কঠিন পাথুরে জীবনযুদ্ধের প্রেমে আটকা পরে। হলে গিয়ে দেখুন ইস্কাবন।’

চারজন পুরুষ হাসিমুখে বসে আছেন, ক্যাফে বা রেস্তোরাঁর ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ প্রযোজক শেখ আবদুল লালন বলেন, ‘আমি একজন গ্রামের মানুষ। সামান্য ব্যবসা করি। কয়েকটি নতুন ছেলের স্বপ্নদেখার সহযাত্রী হয়েছি। এটাই বড় পাওনা। গল্পটা আমাদের লালমাটির। লালমাটির ভুল আদর্শের লড়াইএর। আর সেই লড়াইয়ে ক্ষতি হয়েছিল জঙ্গলমহলের বৃহত্তর মানবগোষ্ঠীর। আমাকে টেনেছিল, এ লড়াইটা। ছবির প্রিমিয়ারে হল ভর্তি গ্রামের আদিবাসী মানুষরা এসেছিলেন ছবি দেখতে। অনেকদিন পর ধামসা মাদলে, কলকাতা শহরের বুকে বাদ্যি বাজলো, আমাদেরই ইস্কাবনের হাত ধরে।’

অভিনেতা সঞ্জু বলেন, ‘ইস্কাবন’ আমার প্রথম ছবি। ছবির গল্পই হিরো। এই ছবিতে আমি একজন কর্নেল অফিসার শিব মুখার্জীর চরিত্রে অভিনয় করেছি। শুধু লড়াই আর মিশন নরেনজী নয়, আমি প্রেমও করেছি দেশ ও মাটির সঙ্গে। বহু শক্তিশালী অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দ হচ্ছে। সকলেই আমাকে নতুন বলে সাহায্য করেছেন। আমিই শুধু নায়ক নই। গল্পই ছবির নায়ক।

তিনজন অভিনেতা একসঙ্গে অস্ত্র হাতে, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনেতা সৌরভ দাস বলেন, ‘অসাধারণ একটি গল্প। অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ। সবাই খুব খুব ভালো অভিনয় করেছেন। বিশেষ করে সঞ্জু, অনামিকা, বুদ্ধদা। গোটা ছবি জুড়েই একটি রহস্য। আমিই ছবির নায়ক কী না জানি না। তবে গোটা গল্পে আমি আছি, অনেকের মতোই। দারুণ আনন্দ হয়েছে। হলে গিয়ে দেখুন। হইহই করে স্বগৌরবে চলছে ছবিটি। মাওবাদীদের ছবি শুধু নয়। বললাম না প্রেম, হত্যা, ষড়যন্ত্র ও একটি পরিপূর্ণ বাংলা ছবি ইস্কাবন।’

জঙ্গলমহলের প্রেম, যৌনতা, ষড়যন্ত্র, খুন, বিস্ফোরণ, হত্যা আর জটিল রাজনীতি নিয়ে আসছে নতুন এই বাংলা ছবি ‘ইস্কাবন’। এক অভিনব চরিত্রে দেখা যাবে নবাগত সঞ্জুকে। এই ছবিতে অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা ও সুরে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এছাড়াও আরও কয়েকটি গান ‘ইস্কাবন’ সিনেমাতে গেয়েছেন শান, রূপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্ত। ছবির বিজিএম করেছেন দেবজ্যোতি মিশ্র।

Tags: অভিনয়ইস্কাবনকলকাতাখুনপ্রেমবিস্ফোরণযৌনতারাধামাধব মণ্ডললিড বিনোদনষড়যন্ত্রসিনেমাসৌরভ দাসহত্যা
Previous Post

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে সেনা মোতায়েন

Next Post

এক ফ্রেমে তিন প্রজন্ম!

Next Post
এক ফ্রেমে তিন প্রজন্মের হাসিমুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ফ্রেমে তিন প্রজন্ম!

নুপুর শর্মার খোঁজে দিল্লীতে মুম্বাই পুলিশের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

নুপুর শর্মার খোঁজে দিল্লীতে মুম্বাই পুলিশের দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT