চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত, টিকিট চাহিদা আকাশচুম্বী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 17, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত, টিকিট চাহিদা আকাশচুম্বী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি পাঁচ মাসেরও বেশি। পর্যাপ্ত সময় থাকলেও তাড়াহুড়া ফুটবলপ্রেমীদের। নিজ দেশ, পছন্দের দল বা তারকাকে সমর্থন জানাতে টিকিট পেতে মরিয়া তারা। কাতার বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসের আল খাতের জানালেন, টিকিটের চাহিদা এখন আকাশচুম্বী।

আসরের ৩২ দল নিশ্চিত হওয়ার পরপরই সুখবরটি দিয়েছেন খাতের। প্রথম ধাপে যারা টিকিট পাননি, দ্বিতীয় ধাপে টিকিটের জন্য আগাম শুভ কামনা জানিয়েছেন তাদের। নির্দিষ্ট সব স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন বিশ্বকাপের সিইও।

‘বিশ্বকাপ উত্তেজনার পারদ চড়ছে। শুধু কাতারেই নয়, পুরো বিশ্বজুড়ে, বিশেষ করে কোয়ালিফাই করা ৩২ দেশের মাঝে। টিকিটের চাহিদা সত্যিকার অর্থে আকাশচুম্বী।’

দ্বিতীয় পর্যায়ে ২০ মিলিয়নের বেশি টিকিট প্রত্যাশীর আবেদন আসার পর ফিফা পর্যায়ক্রমে টিকিট বরাদ্দ করেছে। আসছে মাসগুলোতে আরও টিকিটের ব্যবস্থা করা হবে, জানিয়েছেন খাতের।

‘যারা টিকিট পাননি তারা অখুশি হয়েছেন জানি। আমরা দেখেছি, যারা টিকিট পেয়েছেন তারা খুব উত্তেজিত। আমরা সমর্থকদের বলতে চাই ‘ছেড়ে দিয়েন না’। আসছে মাসগুলোতে আরও টিকিটের ব্যবস্থা করা হবে। চোখ রাখুন, আবার বিক্রি শুরু হলে নিজের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করুন।’

আসছে আসরের অন্যতম আকর্ষণীয় ভেন্যু লুসাইল স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে, জানিয়েছেন খাতের। সবশেষ স্টেডিয়ামটি প্রস্তুত হওয়ায় এখন আটটি ভেন্যুই বিশ্বকাপ আয়োজনে সেজেছে।

আগামী ২১ নভেম্বর কাতার ও ইকুয়েডর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ১৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।

Tags: ইকুয়েডরকাতারকাতার বিশ্বকাপ-2022টিকিটলিড স্পোর্টসলুসাইল
Previous Post

দিনে এক মিলিয়ন ফলোয়ার কমছে পিকের, বাড়ছে শাকিরার

Next Post

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে সেনা মোতায়েন

Next Post
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে সেনা মোতায়েন

শিল্পী ও দর্শকদের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্কাবন: বারুদের বীজতলাতে প্রেমের আলপনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT