চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে এক মিলিয়ন ফলোয়ার কমছে পিকের, বাড়ছে শাকিরার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 17, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
দর্শকদের সঙ্গে আলোচনায় ক্রিকেটার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা জুটি জেরার্ড পিকে-শাকিরার পথ দু’দিকে গেছে বেঁকে। তাদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছে কোটি ভক্তের। দীর্ঘ সম্পর্কে ফাটলের কারণ অবশ্য পিকে। অভিযোগের আঙুল তুলে শাকিরার মতো ভক্তরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন বার্সা তারকার থেকে। প্রতিদিনই গড়ে প্রায় ১ মিলিয়ন ফলোয়ার হারাচ্ছেন পিকে, উল্টো চিত্র শাকিরার ইনস্টাগ্রামে। বেড়েই চলেছে তার ফলোয়ার।

বিচ্ছেদের পর এপর্যন্ত ৫ মিলিয়ন ফলোয়ার হারিয়েছেন পিকে। ভক্তরা তার উপর আস্থা খুঁজে পাচ্ছেন না। দৈনিক ১ মিলিয়ন ফলোয়ার হাওয়া তাই। শাকিরাকে রেখে গোপনে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জুড়ে রোষানলে পড়ছেন। সঙ্গে বার্সা সমর্থকদের চাওয়া অবসরে যাক পিকে। ক্লাব বার্সা অবশ্য সেটি বলছে না, কঠিন সময়ে পিকের পাশেই তারা।

কুলেমারিয়ার একটি জরিপ বলছে, ৬৩.৩ শতাংশ সমর্থক বিশ্বাস করেন দ্রুত অবসরে যাওয়া উচিত পিকের। মাত্র ১৭.১ শতাংশ সমর্থক তার পাশে রয়েছেন। খেলা চালিয়ে নেয়ার পক্ষে তারা। ৫.৪ শতাংশ তো মনে করেন অনেক আগেই অবসরে যাওয়া উচিত ছিল এ স্প্যানিয়ার্ডের।

পিকের সাথে সম্পর্কের সুতো যে বহু আগেই কেটে গেছে শাকিরার, সেই আভাস পাওয়া গিয়েছিল শাকিরার ‘তে ফেলিসিটো’ শিরোনামের গানে। বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর সেটা প্রমাণও হয়ে গেছে। হুড়হুড়িয়ে বাড়ছে গানের ভিউ। এরইমধ্যে ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

একইসঙ্গে পাল্লা দিয়ে শাকিরার ফলোয়ার বাড়ছে ইনস্টাগ্রামে। প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ফলোয়ার যুক্ত হচ্ছে তার নামের পাশে। ‘তে ফেলিসিটো’ ইউটিউবে ১০০ মিলিয়ন ছাড়ানোর পর ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন শাকিরাও।

‘এইমাত্র আমার টিমের কাছ থেকে শুনেছি ‘তে ফেলিসিটো’ ভিডিওটি গতকাল ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে! আপনারা হলেন বিশ্বের সেরা সমর্থক। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।’

Tags: ইনস্টাগ্রামপিকেবার্সালিড স্পোর্টসশাকিরা
Previous Post

করোনায় শনাক্ত বেড়ে ৪৩৩

Next Post

বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত, টিকিট চাহিদা আকাশচুম্বী

Next Post
বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত, টিকিট চাহিদা আকাশচুম্বী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত, টিকিট চাহিদা আকাশচুম্বী

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে সেনা মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT