চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় মুক্তি পেল জোড়া ছবি, সিনেমা হলে ছুটছেন তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 17, জুন 2022
in বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা হলে ছুটছেন বড় পর্দায় মুক্তি পেয়েছে জোড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত দুই ছবি ‘অমানুষ’ ও ‘তালাশ’। সকাল থেকে ছবি দুটি নিয়ে খোঁজ খবর রাখছেন দুই নির্মাতা অনন্য মামুন ও সৈকিত নাসির। সংশ্লিষ্ট তারকাদের নিয়ে ছুটছেন এক সিনেমা হল থেকে আরেক সিনেমা হলে!

দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। সিনেমায় জুটি বেধে প্রথমবার অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও মিথিলা। সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশের পরই দর্শকের প্রবল আগ্রহ জন্মে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে রাজধানী ও দেশের অন্যান্য প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সমাগমের খবর পাওয়া যাচ্ছে।

সিনেমা প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা, সবাই টিশার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রচারণায় সরব ছিলো ‘অমানুষ’ টিম

এদিকে সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন ‘অমানুষ’ ও ‘তালাশ’ এর নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা। তারকারা আগেই সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কখন কোথায় তারা উপস্থিত থাকবেন।

হল পরিদর্শনে চিত্রনায়ক নিরব শুক্রবার কোন কোন প্রেক্ষাগৃহে যাচ্ছেন, তা জানিয়ে দিয়েছেন আগেই। দুর্ভাগ্যবশত মিথিলা দেশের বাইরে থাকায় তিনি থাকতে পারছেন না। নিরব জানালেন, দুপুর ৩টায় মধুমিতা, বিকেল সাড়ে ৪টায় লায়ন সিনেমাস, ৬টায় নিউ গুলশান, ৭টায় শ্যামলী এবং সাড়ে ৭টায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এ থাকছেন।

চ্যানেল আই অনলাইন দলের সদস্যরা একত্রে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শুক্রবার দুপুর থেকেই হল পরিদর্শনে ‘তালাশ’ টিম

অন্যদিকে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমাটির প্রচারণায় শুরু থেকেই সংশ্লিষ্টরা ছিলেন বেশ সচেতন। সিনেমাটি ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। মুক্তির দিন সকাল থেকেই বিভিন্ন হল পরিদর্শন করতে দেখা গেছে প্রথমবার সিনেমায় পা রাখা আদর আজাদ সহ ছবির অন্যান্য কলাকুশলীদের।

‘তালাশ’ সংশ্লিষ্টরাও সোশাল মিডিয়ায় আগেই ঘোষণা করেছেন, নবাগত চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা বুবলী সহ ‘তালাশ’ টিম সন্ধ্যা ৬টায় চিত্রামহল ও রাত ৮টায় বসুন্ধরা সিনেপ্লেক্স পরিদর্শন করবে।

Tags: অনন্য মামুনঅমানুষকাজী নওশাবাতালাশনিরববড় পর্দামিথিলালিড বিনোদনশুক্রবারসিনেমাসৈকত নাসির
Previous Post

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় ২ জন নিহত

Next Post

লুকাকুর বদলে লেভান্ডোভস্কিকে চায় চেলসি

Next Post
লুকাকু ও লেভান্ডোভস্কি ফুটবল খেলোয়াড়, চেলসি ও রেড ডেভিলসের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লুকাকুর বদলে লেভান্ডোভস্কিকে চায় চেলসি

সিলেট বিমানবন্দরে বন্যার কারণে সব ফ্লাইট বাতিলের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট বিমানবন্দরে বন্যার কারণে সব ফ্লাইট বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT