চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সারেগামাপা’র মূল পর্বে চট্টগ্রামের শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 16, জুন 2022
in বিনোদন
A A
সারেগামাপা’র চট্টগ্রাম পর্বের বিজয়ী প্রতিযোগী, হাসিমুখে পুরস্কার হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতে পশ্চিমবাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। বাংলাদেশেও আছে এই অনুষ্ঠানের কদর। জি-বাংলায় শুরু হয়েছে এর নতুন সিজন। আর এই অনুষ্ঠানের মূল পর্বে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের শুভ দাশ।

অডিশনের পর্বে প্রথমে শ্রদ্ধের মান্না দের গাওয়া ‘এ তো রাগ নয়, এ যে অভিমান’ গান পরিবেশন করেন তিনি। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকানোর পরই, বিচারকের আসনে শ্রীকান্ত আচার্য শুভর কাছে আরও একটি গান গাইয়ে শোনানোর জন্য বলেন। কোনও যন্ত্রপাতি নয়, শুধু হারমোনিয়াম বাজিয়ে তবলা সহযোগে গান শোনার আবদার করেন তিনি। পরিবেশ সম্পূর্ণ থমথমে হয়ে ওঠে।

এরপরই শুভ অখিলবন্ধু ঘোষের গাওয়া ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গানটি গেয়ে শোনান। গান শুনেই শ্রীকান্তের মন্তব্য, ‘বড্ড যত্ন করে, চমৎকার, মন দিয়ে গেয়েছ। সেইটা প্রকাশ পেয়েছে তোমার গানের মধ্যে।’ মহাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তীও প্রতিযোগীর প্রশংসায় পঞ্চমুখ। এই গান দুটি গেয়ে রিয়ালিটি শো-এর মূল পর্বে জায়গা করে নেয় চট্টগ্রামের ছেলে শুভ দাশ।

জি বাংলা ‘সারেগামাপা’ অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিচারক আসনে মহাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য ও রিচা শর্মা। চমক এখানেই শেষ নয়। মেন্টরের ভূমিকায় রয়েছেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ,মনোময় ভট্টাচার্যদের মত বিশিষ্ট সংগীতশিল্পীরা।

Tags: চট্টগ্রামজি বাংলারিচা শর্মাশ্রীকান্তশ্রীকান্ত আচার্যসা রে গা মা পাসারেগামাপা
Previous Post

এই এমবাপেকে চায়নি রিয়াল

Next Post

পদ্মা সেতু তৈরি করা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জের ছিল: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসে আছেন, পটভূমিতে সবুজ রঙের দেয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু তৈরি করা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জের ছিল: প্রধানমন্ত্রী

প্রতিবাদী কবি ও লেখক চেতন সূর্য্য, ভাব প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি বেঁচে থাকতেই আমার লেখা গান হাত ছাড়া হয়ে যাচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT