চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতুর উদ্বোধনী উৎসবে ২০ লাখ মানুষ হবে: তাজুল ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 16, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তাজুল ইসলাম পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এবং দেশের বাইরে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে পদ্মা সেতু নির্মাণ করেছেন।

বৃহস্পতিবার ১৬ জুন বিকেলে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, আগামী ২৫ জুন বাংলার ১৭ কোটি মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষার সেই পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় ১৫ থেকে ২০ লাখ মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বিশাল এই জনসভায় উপস্থিত মানুষের জন্য ৫০০ শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানির জন্য পাম্প বসানো হচ্ছে। প্রত্যেকটি পাম্পের সঙ্গে ৫০টি করে পানির লাইন সংযোগ করা থাকবে।

প্রধানমন্ত্রীর সভাস্থলের দায়িত্বে থাকা জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, নদীপথে আসা মানুষের জন্য আমরা জনসভাস্থলের পাশে লঞ্চের জন্য ১৫টি পন্টুন করেছি। লঞ্চঘাট থেকে মাত্র ১০০ গজ দূরে হচ্ছে জনসভা। তাই নদী পথে আসা মানুষের তেমন কষ্ট করতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শেখ মো. মোহসিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান শিকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: পদ্মা সেতুমো: তাজুল ইসলামস্থানীয় সরকার মন্ত্রী
Previous Post

শুক্রবার বড় পর্দায় দুই ছবি: প্রতিযোগিতা নয়, সৌহার্দ্যের হাওয়া

Next Post

এসডিজি হ্যাকাথন ৩.০-এর নিবন্ধন শুরু

Next Post
SDG Hackathon 3.0 logo with coding and technology graphics in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

এসডিজি হ্যাকাথন ৩.০-এর নিবন্ধন শুরু

শাহরুখ খান হায়দরাবাদে গোপন সফরে, মুখ লুকিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখ লুকিয়ে কেন হায়দরাবাদে গেলেন শাহরুখ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT