চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় ৪৯ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
3:28 অপরাহ্ন 16, জুন 2022
in - সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার চার্জ গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অস্ত্র আইনের ধারায় ৪৯ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (অ) (ঋ) ও ২৩ ধারায় উক্ত অভিযোগ গঠন করা হয়। এছাড়া একই ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে ইতোপূর্বে অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ২৯ জুন উভয় মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে।

সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, উচ্চ আদালতের স্থগীতাদেশের কারনে মামলা দুটির কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতের উক্ত স্থগীতাদেশ ভ্যাকেট হলে গত পহেলা জুন হাইকোট বিভাগ থেকে মামলার নথি বিচারিক আদালতে আসে। সে অনুযায়ী আজ বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় এবং রাষ্ট্রপক্ষ থেকে ২ জন সাক্ষী হাজির করা হয়। তবে একই ঘটনা থেকে দুটি মামলার উৎপত্তি হওয়ায় আদালত একটির অভিযোগ গঠন করে দুটি মামলার একত্রে স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

অন্যদিকে চাঞ্চল্যকর এই মামলার দিন ধার্য থাকায় আজ সাতক্ষীরা আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই ঘটনায় দণ্ডবিধির ধারায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা এই ৪০ জন আসামীকে নির্ধারিত সময়ে আদালতে হাজির করা হয়। এছাড়া মামলার ৯ জন আসামী পালাতক রয়েছে এবং একজন মারা গেছেন।

উল্লেখ্য ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণধর্ষণের শিকার একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে সাতক্ষীরা হাসপাতালে দেখতে আসেন। তিনি ফিরে যাওয়ার সময় কলারোয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে তার গাড়ী বহর আটকে দিয়ে নেতৃবৃন্দকে মারপিট, ভাংচুর, গুলি ও বোমা হামলা চালানো হয়। এই মামলায় তৎকালীন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করা হয়।

ইতোমধ্যে দণ্ডবিধির ধারায় মামলার ৫০ জন আসামীকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছেন।

Tags: Prime MinisterSheikh Hasinaপ্রধানমন্ত্রীবিরোধী দলীয় নেতাশেখ হাসিনা
Previous Post

গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত

Next Post

মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

Next Post
আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

Policemen and civilians holding a seized item in an indoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

ইঁদুর দলের সোনা ‘চুরি’, ধরল পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT