চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকায় ভোট না দিলে ‘কেন্দ্রে না যেতে’ বলায় নির্বাচন কমিশনের মামলা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:16 অপরাহ্ন 14, জুন 2022
in - সেমি লিড, অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
নির্বাচনী প্রার্থী একটি পোর্ট্রেট ছবি, পাসপোর্ট সাইজের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মধুপুরের অরণখোলা ইউনিয়নে সাধারণ ভোটারদের নৌকায় ভোট না দিলে কেন্দ্রে না যেতে হুমকিদাতা মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সাদিকুল ইসলাম সাদিকের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বাদি হয়ে মধুপুর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে তার বক্তব্যের জের ধরে গত ১২ জুন অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ও তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন করে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘সাদিকুর রহমান সাদিকের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়। পরে অরণখোলা ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত করা হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘মামলা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এরআগে, গত ৮ জুন বিকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি আজকেও বলে যেতে চাই। ১৫ তারিখ ভোট হবে সারাদিন এবং নৌকা মার্কায় ভোট হবে। যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, তারা কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু কেন্দ্রের আশপাশেই অবস্থান করবো। এখানে ২৪শ’ ভোট রয়েছে। দুই হাজার ভোট কাস্টিং হলেও সেই দুই হাজার ভোট নৌকার থাকতে হবে।’

তার বক্তব্যের সময় স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর থেকে নির্বাচনি এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে স্বতন্ত্রপ্রার্থী ও ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করে। এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

আগামীকাল বুধবার (১৫ জুন) জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন কারণে তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

Tags: মধুপুর
Previous Post

স্টারের উপর সিনেমার হিট ফ্লপ নির্ভর করে না: অনন্ত জলিল

Next Post

আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেন

Next Post
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেনে আম পরিবহন উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেন

চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধনে কলেজ শিক্ষকরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাক‌রি জাতীয়কর‌ণের দাবিতে মানববন্ধ‌নে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT