চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে আরও একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
5:14 অপরাহ্ন 13, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সীতাকুণ্ডে উদ্ধারকৃত খণ্ডিত মরদেহের স্থান পরিদর্শন করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে কনটেইনারের পাশ থেকে ওই মরদেহের তিন খণ্ড উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ নিয়ে এ ঘটনার এক সপ্তাহ পরেও আরও একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হলো।

গাউসিয়া কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুরে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করার সময় একজনের শরীরের দেহবাশেষ পড়ে থাকতে দেখে। এরপর সিআইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা গাউসিয়া কমিটির সদস্যরা শরীরের তিনটি অংশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গত ৪ জুন রাত ৮টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে ৭২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ৪ শতাধিক।

Tags: চট্টগ্রামের সীতাকুণ্ডবিএম কনটেইনার ডিপোসীতাকুণ্ডে বিস্ফোরণ
Previous Post

এফডিসিতে শুরু সিসিমপুরের নতুন সিজনের শুটিং

Next Post

মৌসুমীকে নিয়ে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না: ওমর সানী

Next Post
মৌসুমী ও ওমর সানী হাসিমুখে ছবি, বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমীকে নিয়ে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না: ওমর সানী

বাংলাদেশের ক্রিকেটার কামিন্স বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট নিয়েই একবছর খেলে চলেছেন কামিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT