চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত আত্মঘাতী: টোয়াব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 11, জুন 2022
in বাংলাদেশ
A A
সেন্টমার্টিনে পর্যটক সংখ্যা সীমিত করার সিদ্ধান্তের উপর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সীমিত করা কোনো প্রতিকার নয়, বরং সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের মাধ্যমে এই দ্বীপকে আরও পর্যটকবান্ধব করে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন করা সম্ভব বলে মনে করে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

সেন্টমার্টিনে পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে দ্বীপের স্থানীয় অধিবাসীদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলেও উল্লেখ করেছেন টোয়াব নেতৃবৃন্দ।

এক সংবাদ সম্মেলনে টোয়াব জানায়, দেশী-বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই স্থানে যাতায়াত সীমিত করণের উদ্যোগটি করোনা মহামারির পর আরেক বড় বিপর্যয় ও আত্মঘাতি সিদ্ধান্ত। তাই সেন্টমার্টিন তথা দেশের ট্যুরিজমকে বাঁচাতে  এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানিয়েছে ট্যুর অপারেটরদের শীর্ষস্থানীয় সংগঠনের নেতারা।

শনিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে ‘পর্যটন বাঁচান, সেন্ট মার্টিন বাঁচান’  শিরোনামে সংবাদ সম্মেলন করে টোয়াব।

এসময় টোয়াব নেতৃবৃন্দ বলেন, দেশে সমুদ্র ভ্রমণের সুযোগ সংকুচিত হলে পর্যটকরা বিদেশ মুখী হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাবে। তাই এমন সিদ্ধান্ত চরম আত্মঘাতি বলে মন্তব্য করেন টোয়াব নেতৃবৃন্দ। পর্যটন শিল্পের উন্নয়নের স্বার্থে সেন্ট মার্টিন ভ্রমণ সীমিত না করে বরং সুষ্ঠ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে জীব-বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণ নিশ্চিতেরও জোর দাবি জানান টোয়াব নেতারা।

সেন্ট-মার্টিন দ্বীপটিতে অতিরিক্ত পর্যটক গমণ পরিবেশের জন্য হুমকি বিবেচনা করে সেখানে পর্যটন সীমিত করণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে সেন্টমার্টিনকে ঘিরে ট্যুর সংশ্লিষ্টদের মধ্যে একধরনের আতংক বিরাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন টোয়াবের সদ্য বিদায়ী সভাপতি ও বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মোঃ রাফেউজ্জামান। হোটেল ওনার্স এসোসিয়েশন অব সেন্টমার্টিন্স (হোস্ট) এর সাধারণ সম্পাদক আবু জাফর পাটোয়ারী, সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, টোয়াবের সহসভাপতি মোঃ সাহেদ উল্লাহ্, টোয়াবের পরিচালক, টোয়াবের সদস্য, ট্যুরিজম স্টেকহোল্ডারসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী।

এতে বলা হয়, সেন্টমার্টিনের জীববৈচিত্র তথা পরিবেশ রক্ষায় পর্যটক সীমিত করণই একমাত্র সমাধান নয়। অনেক বিজ্ঞানসম্মত উপায়ও আছে, যার মাধ্যমে সেন্টমার্টিনের জীব বৈচিত্র তথা ঐতিহ্য রক্ষা করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে; মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিনের অসহায় মানুষগুলো এবং পর্যটন সংশ্লিষ্ট তরুণ উদ্যোক্তাদের উপার্জনের এই মাধ্যমকে সীমিত করণের উদ্যোগের ফলে যে মানাবিক বিপর্যয় নেমে আসবে সেটাই বরং পরিবেশের জন্য চরম হুমকি।

Tags: টোয়াবসেন্টমার্টিন
Previous Post

এসএকিউএস স্বীকৃতি পেল ঢাবির আইবিএ

Next Post

বিপ্লব ঘটাতে পারে প্লাস্টিক খেকো পোকা

Next Post
প্লাস্টিক খেকো পোকা ও পণ্য, বিপ্লব ঘটাতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লব ঘটাতে পারে প্লাস্টিক খেকো পোকা

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, রুটিন প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT