চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেট সমস্যা চিহ্নিত করলেও প্রেসক্রিপশন দিতে ব্যর্থ: সিপিডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 10, জুন 2022
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
প্রেস কনফারেন্সে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত, বাজেট ও অর্থনৈতিক বিষয় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব অর্থনীতির সমস্যা চিহ্নিত করতে সক্ষম হলেও উপযুক্ত ওষুধসহ যথাযথ প্রেসক্রিপশন দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

বাজেট প্রস্তাবের পরদিন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট বিশ্লেষণ করে। প্রতিবারের সেই ধারাবাহিকতায় শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে সিপিডি।

বেসরকারি সংস্থাটি জানায়, পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে বিশেষ সুবিধা অনৈতিক। এই প্রক্রিয়ায় টাকা ফেরত আসবে না। এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে এবং পাচারকারীদের উৎসাহিত করবে।

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন, বাজেট ২০২২-২৩ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিপিডি বলছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া মোকাবেলায় বাজেট সংবেদনশীল নয়, উল্টো বড় ব্যবসায়ী, টাকা পাচাকারীদের অনৈতিক সুবিধা দিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাজেট বাস্তবায়নের কৌশল ও পদক্ষেপে শুভংকরের ফাঁকি পূরণ করার পরামর্শ দেয়া হয়।

সংস্থাটি মনে করে, রাজস্ব আদায়, রপ্তানি প্রবৃদ্ধি এবং ব্যক্তিখাতে ঋণ প্রবাহের ইতিবাচকতার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি, ভর্তুকি বেড়ে যাওয়া, মুদ্রা বিনিময় হারে অস্থিরতা ও ঋণ খেলাপী বেড়ে যাওয়ার মতো হুমকি মোকাবেলার বাজেট প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর হিসাবি চোখ অর্থনীতির সমস্যা চিহ্নিতকরণে পারদর্শিতা দেখালেও অসুখ সারানোর জন্য পথ্য দিতে পারেননি বলে মন্তব্য করে গবেষণা সংস্থাটি।

সিপিডি জানায়, পাচার হওয়া টাকা দেশে ফেরানোর নামে পাচারকারীদের বিশেষ সুবিধা দেওয়া সৎ মানুষের প্রতি উপহাস আর ভবিষ্যত পাচারকারীদের জন্য অনুপ্রেরণা ।

কৃষিতে ভর্তুকি দেওয়া, মেড ইন বাংলাদেশকে উৎসাহ দেওয়া, দেশীয় শিল্পকে দেওয়া বিশেষ সুবিধাকে ইতিবাচক বলেছে সিপিডি। তবে দক্ষ তরুণ তৈরিতে শিক্ষা খাতে প্রণোদনা না থাকা এবং স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দে ফাঁকি বলে মন্তব্য করেছে সিপিডি।

উপসংহারে সংস্থাটি আরও জানায়, বাজেটে আরও সৃজনশীলতার দরকার ছিল। প্রাধিকার মূলক খাতে বরাদ্দের বিষয়টি নমনীয় রাখার প্রয়োজন ছিল। সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হয়নি অভিযোগ করে সংস্থাটি জানায়, বাজেটে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। বিষয়টি সমর্থনের কোন সুযোগ নেই।

সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপগুলি অপর্যাপ্ত মন্তব্য করে সিপিডি জানায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপের সাথে চ্যালেঞ্জের সমন্বয় থাকাটা জরুরি। বাজেটে সুপষ্টভাবে এর উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।

Tags: বাজেটসিপিডিসেন্টার ফর পলিসি ডায়ালগ
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ২

Next Post

বুদ্ধদেব দাশগুপ্তকে হারানোর এক বছর

Next Post
চ্যানেল আই অনলাইন এর একজন সাংবাদিক বা উপস্থাপক, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধদেব দাশগুপ্তকে হারানোর এক বছর

খুশি ফুটবল খেলোয়াড়ের ছবি, লাল পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-ডি ব্রুইন-কেনকে টপকে বর্ষসেরা সালাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT