চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৩৩ ঘণ্টা শুটিং!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 10, জুন 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সংবাদ ও বিনোদন সাংবাদিকদের দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো ইউনিট নিয়ে টানা ৩৩ ঘণ্টা শুটিংয়ের মাধ্যমে শেষ হলো কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলরস কোরবানি’র কাজ। গত ৫ দিন ধরে শুটিং চললেও শেষ ৩৩ ঘণ্টা পুরো টিম নিয়ে শুটিং করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এ নির্মাতা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ক্যামেরা ক্লোজ হয়। শুটিং শেষ করে চ্যানেল আই অনলাইনকে অমি বললেন, নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে! একটানা ৩৩ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম হলো। এর আগে ‘কাবাবে হাড্ডি’ গানের শুটিংয়ে ২৭ ঘণ্টা শুটিং করেছিলাম। কিন্তু এবার টানা শুটিংয়ের সব রেকর্ড ভেঙে গেল। ৩৩ ঘণ্টা শুটিং করলেও টিমের এনার্জি কমেনি।

গত ভোরেই শুটিং শেষ হওয়ার কথা থাকলে হয়নি। অমি বলেন, সকালে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে টানা শুটিং করি। বিকেল ৫টায় ধানমণ্ডিতে ক্যামেরা ক্লোজ হলো। টানা শুটিং জার্নিটা বুধবার সকাল ৮ টায় শুরু হয়ে বৃহস্পতিবার বিকেলে শেষ হলো।

অমি বলেন, এরমধ্যে হাইওয়েতেও শুটিং করেছি। আবার ইনডোরেও করেছি। আমার ক্যারিয়ারে এতো লম্বা শুটিং করিনি। এটা সম্ভব হয়েছে আমার টিমের কারণে। তারা সাপোর্টিভ না হলে কোনোভাবেই সম্ভব হতো না। বৃহস্পতিবার সকালে চাষী আলম ভাই ক্লান্তিতে বলে ফেলেন, ‘২০ মিনিট বিশ্রাম চাই।’ ওনাকে ২০ মিনিট বিশ্রামে রেখে আবার শুটিং শুরু করি।

এর আগে ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর রমযান’ নাটকগুলো ব্যাপকভাবে আলোচিত হয়। সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’। অমি বলেন, ব্যাচেলরের  এখন পর্যন্ত যতগুলো স্পেশাল কাজ করেছি সবগুলো থেকে ব্যাচেলর কোরবানি বেস্ট হবে। আসলে যে পরিমাণে কষ্ট করেছি সেটা হয়তো দর্শক দেখলে বুঝতে পারবেন। তারা কাজ দেখে আনন্দ পেলে আমাদের শ্রম স্বার্থক হবে।

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে শুটিং সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে। এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে আসন্ন এ নাটকে। ফিল ইন দ্য ব্ল্যাংকস-খ্যাত নির্মাতা অমি বলেন, কোরবানির বিষয়বস্তু নিয়ে এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’।

‘ব্যাচেলররা সবাই এবার গরুর ব্যবসায় নামে! এর সঙ্গে আরও কিছু যোগ করে মজার মজার ঘটনার মধ্যে গল্প এগিয়ে যাবে।’

‘ব্যাচেলরস কোরবানি’ ঈদের দিন ধ্রুব টিভির ইউটিউবে প্রচার হবে। এতে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, পলাশ, শিমুল, মনিরা মিঠু, সানজানা রিয়া, পারসা ইভানা, আশুতোষ সুজন, আবদুল্লাহ রানা, বাচ্চু প্রমুখ।

Tags: আবদুল্লাহ রানাআশুতোষ সুজনচাষী আলমচ্যানেল আইপলাশপারসা ইভানাবাচ্চুমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশিমুলসানজানা রিয়াসিনেমা
Previous Post

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশি রাবাব ফাতিমা

Next Post

ঢাবি ‘ক’ ইউনিটে একটি আসনের জন্য পরীক্ষায় ৬২ শিক্ষার্থী

Next Post
ঢাবি ‘ক’ ইউনিটের পরীক্ষার জন্য প্রস্তুত পরীক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি ‘ক’ ইউনিটে একটি আসনের জন্য পরীক্ষায় ৬২ শিক্ষার্থী

কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে গুলির ঘটনায় নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গুলিতে ২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT