চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের বিপক্ষে ধরাশায়ী পোল্যান্ড, ওয়েলসের বিপক্ষে ডাচদের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 09, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
পোল্যান্ডের দুই ফুটবল খেলোয়াড় উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশন্স লিগের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে পাত্তায় পায়নি পোল্যান্ড। নিজেদের মাঠে পোলিশদের বিপক্ষে রীতিমত তাণ্ডব চালিয়েছে রবের্তো মার্টিনেজ মন্টোলিউয়ের দল। ৬-১ গোলে বিধ্বস্ত করেছে লেভান্ডোভস্কিদের। আরেক ম্যাচে ওয়েলসকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

এমন ফলাফল আসবে ম্যাচ নামার আগে হয়ত ভুল করেও ভাবেনি পোলিশ কোচ চেসোয়াফ মিচনিউইকজ। পুরো ম্যাচে ছেলেদের অসহায় আত্মসমর্পণ মাঠে বসেই দেখতে হয়েছে তাকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে পোলিশ রক্ষণদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে বেলজিয়াম।

অথচ শুরুর গল্পটা রাঙিয়েছিলেন পোলিশ তারকা লেভান্ডোভস্কি। ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লেভা। সেই গোল শোধ দিতে বেলজিয়ামকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ৪২ মিনিট পর্যন্ত। এক্সেল উইটসেলের গোলে সমতায় থেকে বিরতিতে যায় বেলজিয়াম।

বিরতি থেকে ফিরে তাণ্ডব চালাতে শুরুতে কিছুটা সময় নিয়েছে বেলজিয়াম। ৫৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে শুরু হওয়া সেই তাণ্ডব চলেছে রেফারির শেষ বাঁশি বাজা অবধি। ৭৩ ও ৮০ মিনিটে গোল করে জোড়া গোল আদায় করে নেন লেয়ান্ড্রো ট্রোসার্ড।

৮৩ মিনিটে লিয়েন্ডার ডেনডোনকার এরপর শেষ বাঁশি বাজার আগে গোল করেন লোইস ওপেনদা। হ্যাজার্ড গোল না পেলেও সহযোগিতা করেছেন দুটি গোলে। শেষ পর্যন্ত ৬-১ গোলে হারে পোল্যান্ড।

নেশন্স লিগের অপর ম্যাচে রোমাঞ্চ জাগে ডাচদের গোলের বিপরীতে অতিরিক্ত যোগ করা সময়ের দুই মিনিটে ওয়েলস তা শোধ দিলে। তবে ম্যাচে জয় পেয়ে মরিয়া ডাচদের জয় বঞ্চিত রাখা যায়নি। যোগ করা চতুর্থ মিনিটে শেষ বাঁশি বাজার আগে বৌত ভেঘোর্স্ট গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

উয়েফা নেশন্স লিগের অপর ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইউক্রেইন। আরমেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্কটল্যান্ড।

Tags: উয়েফা নেশন্স লিগওয়েলসডি ব্রুইননেদারল্যান্ডসপোল্যান্ডবেলজিয়ামলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

ওমানে আটকের পর ঢাকায় মুসা

Next Post

সিধু হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীর নাম জানাল পুলিশ

Next Post
একজন যুবক গামছা ও টুপি পরে বসে আছেন, মনোযোগী ও চিন্তিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিধু হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীর নাম জানাল পুলিশ

ডাকসেবায় নতুন উদ্যোগের জন্য কম্পিউটার ও প্রিন্টার সেটআপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণের ১৬ জেলায় ডাকসেবায় নতুন উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT