চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবনে গেল বিশ্বকাপ ট্রফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 08, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষা শেষে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রদর্শন করতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছে ট্রফিটি। এসময় ট্রফির সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল।

বঙ্গভবনে ট্রফি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান লালি কারেম্বু ও কোকা-কোলা কোম্পানির ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সভাপতি শংকেট রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সচিব, ক্রীড়া সচিব ও উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশে ট্রফি নিয়ে আসায় ফিফাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এরকম উদ্যোগের ফলে ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরো বেশি উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরো এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার সকাল ১১টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি বহনকারী ফিফার বিশেষ বিমান অবতরণ করে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা ট্রফি গ্রহণ করেন।

ফিফা ও কোকাকোলার সৌজন্যে বাংলাদেশে এলো ট্রফি। অবশ্য এখনই সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না। রাষ্ট্রপতিকে প্রদর্শনের পর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদর্শনের জন্য নেয়া হবে ট্রফি।

২০১৩ সালে যে ট্রফিটা এসেছিল, সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। এবার আসছে আসল ট্রফি। বাংলাদেশে ৩৬ ঘণ্টা সফর শেষে আগামীকাল রাত ১২টা ১০ মিনিটে ফুটবল বিশ্বকাপ ট্রফি ২০২২ উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে।

Tags: বিশ্বকাপ ট্রফি
Previous Post

ডাক বিভাগের ৩ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড

Next Post

বাজেটে নিত্যপণ্যের কর সমন্বয় চায় এফবিসিসিআই

Next Post
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে নিত্যপণ্যের কর সমন্বয় চায় এফবিসিসিআই

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT