চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুটা ভালো হল না বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 08, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-সিরিয়া ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়রা গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে শুরুটা ভালো হল না বাংলাদেশের। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে স্মৃতি নিয়ে টুর্নামেন্টে নামা জামাল ভূঁইয়ারা বাহরাইনের সামনে দাঁড়াতেই পারলেন না, হেরে করলেন আসর শুরু।

বুধবার কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। লাল জার্সিধারীদের হয়ে গোল দুটি করেছেন আবদুল্লাহ হারাম ও কামিল আল আসওয়াদ।

প্রথমার্ধে ৪২ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বাকি সময়ে দুদলের কেউই জালের দেখা পায়নি। টুর্নামেন্টে হাভিয়ের কাবরেরার শিষ্যদের বাকি দুই ম্যাচ তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে।

১১ জুন গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ জুন শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণ চেপে ধরে বাহরাইন। দশম মিনিটে প্রথম সুযোগ পায় মধ্যপ্রাচ্যের দেশটি। আনিসুর রহমান জিকোর দেয়াল ভাঙতে পারেনি। ২৪তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায়, ডি-বক্সের বাইরে থেকে নেয়া আবদুল্লাহ হারামের দুর্দান্ত শট এবারও ফিরিয়ে দেন জিকো।

খেলার ৩১ মিনিটে ফ্রি-কিক থেকে নেয়া জামাল ভূঁইয়ার শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর আব্দুল্লাহ হারামের গোলে লিড পেয়ে যায় বাহরাইন। কর্নার থেকে ফ্রি হেডার পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি এ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে, ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে স্কোরবোর্ডে নাম লেখান কামিল আল আসওয়াদ। যোগ করা সময়েও বিপদে পড়তে পারত বাংলাদেশ। এবারও ত্রাতা হন জিকো।

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খোলস ছেড়ে কিছুটা বেরিয়ে আসে বাংলাদেশ। জালের দেখা না পেলেও একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে বাহরাইন রক্ষণকে। আক্রমণে পিছিয়ে থাকেনি বাহরাইনও।

ম্যাচের ৫৫ মিনিটে বাংলাদেশ গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন হারাম। জিকোর দুর্দান্ত প্রদর্শনীতে বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৭০ মিনিটের পর খেলার গতি কিছুটা কমে যায়। বাকি সময়ে আর গোল জড়ানি কোনো জালেই।

Tags: এশিয়ান কাপ কোয়ালিফায়ারজিকোবাংলাদেশবাহরাইনলিড স্পোর্টসহারাম
Previous Post

‘আমার সঙ্গে সাম্প্রতিক সময়ে কারো শত্রুতা হয়নি’

Next Post

১২৯ বছর পুরনো রেকর্ড ভেঙে এক ইনিংসে ৯ ফিফটি

Next Post
দুটি ক্রিকেটার হাসিমুখে ব্যাট হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২৯ বছর পুরনো রেকর্ড ভেঙে এক ইনিংসে ৯ ফিফটি

অতিউর রহমান পদ্মা সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু নির্মাণ এবং একজন আতিউর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT