চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রাগ ট্রায়ালে ১৮ জন রোগীর সবাই ক্যান্সার মুক্ত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 07, জুন 2022
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ডাক্তার রোগীর হাত ধরে আশ্বাস দিচ্ছেন, স্বাস্থ্যসেবা আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মলদ্বারের ক্যান্সারে আক্রান্ত ১৮ জন রোগীর দল ক্যান্সার চিকিৎসায় সম্প্রতি অলৌকিক একটি ঘটনার সাক্ষী হয়েছেন। ক্যান্সারের পরীক্ষামূলক চিকিত্সায় সকলের শরীর থেকে অদৃশ্য হয়ে গেছে ক্যান্সার! ফলাফলটি চিকিৎসা বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করেছে।

নিউইয়র্ক টাইমসের জানায়, ক্লিনিকাল ট্রায়ালে থাকা রোগীরা প্রায় ছয় মাস ধরে ‘ডোস্টারলিম্যাব (Dostarlimab)’ নামে একটি ওষুধ খেয়েছিলেন। ট্রায়াল শেষে তাদের প্রত্যেকেরই ক্যান্সার নির্মূল হয়েছে।

ডোস্টারলিম্যাব হল ল্যাবরেটরি-উত্পাদিত এমন একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসাবে কাজ করে। মলদ্বার ক্যান্সার আক্রান্ত ১৮ জন রোগীদের একই ওষুধ দেওয়া হয়েছিল। চিকিত্সার ফলাফলে প্রতিটি রোগীর শারীরিক পরীক্ষার মাধ্যমে দেখা যায় ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারের ডাঃ লুইস এ. ডিয়াজ জে বলেন, ক্যান্সারের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ক্লিনিকাল ট্রায়ালের সাথে জড়িত রোগীদের ক্যান্সার নির্মূলের জন্য কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের প্রচলিত চিকিত্সা মুখোমুখি হতে হয়নি। এসব চিকিৎসায় অন্ত্র, প্রস্রাব এবং যৌন ডিসফাংশন হতে পারে। সৌভাগ্যক্রমে ওই ১৮ জন রোগীকে এর কোনটির মধ্যে দিয়েই যেতে হয়নি। শুধুমাত্র ওষুধ সেবন করেই পুরোপুরি সেরে উঠেছেন তারা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ অ্যালান পি. ভেনুক বলেন, এই গবেষণায় রোগীকে ট্রায়াল ড্রাগ থেকে উল্লেখযোগ্য জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়নি।।

মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার এবং গবেষণাপত্রের একজন সহ-লেখক, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আন্দ্রেয়া সেরসেক বলেন, রোগীরা যে মুহূর্তটি আবিষ্কার করলেন তারা ক্যান্সার মুক্ত অনেকে খুশিতে কান্না করেছিল।

পরীক্ষায় রোগীরা ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পর পর ডস্টারলিমাব গ্রহণ করেন। দলের সবার ক্যান্সার একই স্টেজে ছিল। মলদ্বার ছাড়া অন্য অঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়েনি।

ক্যান্সার গবেষকরা জানান, আরও ভাল ফলাফল পেতে তারা ব্যাপক সংখ্যক রোগীদের জন্য কাজ করতে চান।

Previous Post

হবিগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত

Next Post

‘আর একবার বাংলাদেশের সিনেমার চমক দেখাতে চাই’

Next Post
বাংলাদেশি সিনেমার দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রীর সংঘর্ষের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আর একবার বাংলাদেশের সিনেমার চমক দেখাতে চাই’

বাংলাদেশের প্রতিনিধিরা ওআইসির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের প্রভাব মোকাবেলায় ওআইসিকে ভূমিকা রাখতে বাংলাদেশের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT