চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের নেতৃত্বে দারুণ কিছুর আশায় মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 06, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহখানেক আগে বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন মুমিনুল হক। তার পরিবর্তে আবারও সাদা জার্সিতে নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। নতুন অধিনায়কের নেতৃত্বে প্রথম টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় দলের একাংশ। সোমবার দ্বিতীয় ধাপে দেশ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলি রাব্বি ও তামিম ইকবাল। যাওয়ার আগে বিমানবন্দরে আশার বানী শুনিয়ে গেলেন মিরাজ।

সাকিবের নেতৃত্বে এই সিরিজে দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ডানহাতি অলরাউন্ডারের। সবাই ফিট থাকলে টেস্টে বাংলাদেশ আবারও কামব্যাক করবে বলেও বিশ্বাস মিরাজের। এসময় ২০১৮ সালের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের সুখস্মৃতিও রোমন্থন করেন ২৪ বর্ষী অলরাউন্ডার।

‘শেষ বার ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছি । ওই অভিজ্ঞতা মজার ছিল। এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছি তখন সাকিব ভাই অধিনায়ক ছিল। এবারও সাকিব ভাই, অবশ্যই ভালো কিছু করার চেষ্টা থাকবে। যে ক্রিটাররা আছে তারা ইনজুরি ফ্রি থেকে ভালো ক্রিকেট খেলতে পারলে দারুণ কিছু হবে।’

‘টেস্টে হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে। ব্যাপারটা এমন না যে আমরা পারি না, সবাই কামব্যাক করার চেষ্টা করছে।’

হজ্ব পালন করতে উইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। পূর্ণাঙ্গ এ সফরে বাংলাদেশ দল মুশফিক ও তার অভিজ্ঞতাকে মিস করবে বলেও এসময়য় জানান মিরাজ।

‘মুশফিক ভাইকে অনেক মিস করবো। মুশফিক ভাই থাকলে দলের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। যেহেতু হজ্বের জন্য মুশফিক ভাই নাই, সবাই উনার জন্য দোয়া করবেন।’

২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবার দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সাথে আছে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ১৬ জুন অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। একমাসের দীর্ঘ সিরিজ শেষ হবে ১৬ জুলাই তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে।

Tags: ইয়াসিরতামিমমিরাজমুশফিকসাকিব
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

Next Post

বরিস জনসনের ভাগ্য নির্ধারণে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ

Next Post
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মুখোমুখি অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিস জনসনের ভাগ্য নির্ধারণে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ

বাংলাদেশের স্বাধীনতার জন্য ৬ দফা আন্দোলনের স্মারক চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৬ দফা দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT