চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 06, জুন 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেনা সদস্যর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুন ) যশোর সেনানিবাসে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এ সময় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রূপেশ শেহগাল এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্য এবং যশোর এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও উন্নয়নের প্রচেষ্টা। ২০১০ সাল থেকে এই অনুশীলনটি উভয় দেশ দ্বিপাক্ষিকভাবে আয়োজন করে আসছে। এই যৌথ অনুশীলনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরও সুদৃঢ় করা।

অনুশীলন সম্প্রীতি এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর আন্তঃকার্যকারিতা, সন্ত্রাস দমন, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘের অধীনে বেসামরিক নাগরিকগণকে সুরক্ষা সহায়তা ( UNPOC) কার্যক্রমকে শক্তিশালী ও প্রসার করবে বলে আশা করা হয়। অনুশীলনটি কমান্ড পোষ্ট এক্সারসাইজ (CPX) এবং ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (FTX) হিসেবে অনুষ্ঠিত হবে।

উভয় দেশ হতে ২০ জন করে অফিসার কমান্ড পোষ্ট এক্সারসাইজ (CPX) এ এবং ১২ জন অফিসার, ৯ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং ১২৯ জন অন্যান্য পদবির সৈনিক দ্বারা গঠিত ফিল্ড ট্রেনিং কোম্পানি এক্সারসাইজ (FTX) এ অংশগ্রহণ করছে।

অপারেশনাল কার্যক্রম ছাড়াও এই সময়কালে কয়েকটি ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুই সপ্তাহব্যাপী এই অনুশীলনটি আগামী ১৬ জুন ২০২২ তারিখে সমাপ্ত হবে বলে জানানো হয়।

Previous Post

ব্লকবাস্টার হিটের তালিকায় ‘ভুলভুলাইয়া টু’!

Next Post

পদ্মা সেতু থেকে দেশবাসীর দৃষ্টি সরাতে নাশকতা কিনা, খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও সেনা কর্মকর্তাদের সঙ্গে জনতার সাক্ষাৎ, নিরাপত্তা ব্যবস্থা দৃঢ়. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু থেকে দেশবাসীর দৃষ্টি সরাতে নাশকতা কিনা, খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT