চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্য ডটকম ডটবিডিতে রাজশাহীর আম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 06, জুন 2022
in অর্থনীতি
A A
রাজশাহীর আমের বাজারে বিভিন্ন ধরনের তাজা আমের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর আমের কদর জগৎজোড়া। আর তা যদি এক অর্ডারেই হাতে পৌঁছে যায় তাহলে তো আরও ভালো। সরাসরি উদ্যোক্তার বাগান থেকে আম সংগ্রহ করে দেশবাসীর হাতে নির্ভেজাল আম পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো দেশের সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডটকম ডটবিডির পণ্যতালিকায় যুক্ত হয়েছে রাজশাহীর আম।

রাজশাহীর পবা উপজেলার দুয়ারি গ্রামের কৃষি উদ্যোক্তা মোঃ সাইফুর রহমান শ্যামার আমবাগান থেকে ১৮০ কেজি আম সংগ্রহের মাধ্যমে ঐক্য ডটকম ডটবিডি’র এ কার্যক্রম শুরু হয়। আমের মৌসুমে এখন থেকে নিয়মিত ঐক্য ডটকম ডটবিডিতে রাজশাহীর আম পাওয়া যাবে বলে জানান ঐক্য ডটকম ডটবিডির রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মোজাফফর হোসেন মাসুম।

তিনি বলেন, আমরা গোপালভোগ এবং খিরশাপাত আম দিয়ে শুরু করেছি। এরপর ধারাবাহিক ভাবে ল্যাংড়া, গোবিন্দভোগ, কাটিমন, হিমসাগর, আম্রপালি, মোহনভোগ, ফজলি, বারি-৪, আশ্বিনা যখন যে জাতের আম ভাঙা হবে, সবই ঐক্য ডটকম ডটবিডিতে পাওয়া যাবে।

তিনি আরো বলেন, আমরা যেহেতু এসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করি তাই আমের মৌসুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর কৃষি উদ্যোক্তাদের বাগানে সরাসরি উপস্থিত হয়ে আম সংগ্রহ করছি। আগামী বছরগুলোতোও এ ধারা বজায় থাকবে বলে আশা রাখছি।

আমসহ এসএমই উদ্যোক্তাদের যাবতীয় পণ্য অর্ডার করতে ঐক্য ডটকম ডটবিডি ওয়েবসাইট ভিজিট করতে হবে। অথবা ফেসবুকে ঐক্য অনলাইন শপিং এ অর্ডার করলেও আপনি দেশের যে কোন প্রান্ত থেকে আমসহ যাবতীয় পণ্য ঘরে বসে হাতে পেয়ে যাবেন।

ঐক্য ডটকম ডটবিডির আমগুলো কতোটুকু নির্ভেজাল এমন প্রশ্নের জবাবে মোজাফফর হোসেন মাসুম বলেন, ঐক্যতে নির্ভেজাল আম যুক্ত করবো এটি আমাদের অনেকদিনের পরিকল্পনা। এ বছর আমের মৌসুম শুরু হলেই আমরা উদ্যোক্তাদের আমবাগানগুলো পরিদর্শন শুরু করি। বাছাই করা কৃষি উদ্যোক্তাদের বাগান থেকে ঐক্য ডটকম ডটবিডিতে আম পাওয়া যাবে। আমরা শুরু থেকে পর্যবেক্ষণে রেখেছিলাম যারা বিভিন্ন কীটনাশক ব্যবহার না করে ফেরোমোন পদ্ধতিতে পোকামাকড় হতে আম রক্ষা করেছেন বা করছেন, ঐক্য শুধু ওই বাগানগুলোর আম নিয়েই কাজ করবে। ফেরোমোন এমন একটি পদ্ধতি যাতে বিশেষ সুগন্ধি ব্যবহার করা হয় যাতে আকৃষ্ট হয়ে পোকামাকড় ওই কাগজে লেগে থাকে। এতে পরিবেশের কোন ক্ষতি হয় না এবং কীটনাশকবিহীন ফলের স্বাদ গ্রহণের সুযোগ পান মানুষ।

ঐক্য ডটকম ডটবিডির এমন উদ্যোগে দেশবাসী যেমন সরাসরি উদ্যোক্তাদের বাগানের নির্ভেজাল আমের স্বাদ গ্রহণ করতে পারবেন, তেমনি দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

Tags: Mangoআমঐক্য ডট কম ডট বিডিরাজশাহীর আম
Previous Post

নেটফ্লিক্সের সাড়ে তিন কোটি টাকার ‘একঘেঁয়ে’ চাকরি ছাড়লেন কর্মী

Next Post

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’র নতুন ছবি

Next Post
ঢাকায় মুক্তির দিনে জুরাসিক ওয়ার্ল্ডের নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’র নতুন ছবি

FAO logo representing Food and Agriculture Organization of the United Nations. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ বাস্তবায়নে উত্তর সিটি-এফএও’র সেমিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT