চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে ৪৫০ কিমি সাইকেলে পাড়ি দেবেন ব্রাজিল কিংবদন্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 06, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি স্পিকার হোস্টের সাথে কথা বলছেন, হেডফোন পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের দ্বিতীয় বিভাগে দ্বিতীয় হয়ে আবারও লা লিগায় উঠে এসেছে রোনাল্ডো নাজারিওর মালিকানাধীন রিয়াল ভ্যালাদোলিদ। ক্লাবের প্রচারে নিজেই রাস্তায় নেমে পড়েছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। ক্লাবের প্রচারে ৪৫০ কিলোমিটার বৈদ্যুতিক সাইকেলে পাড়ি দেবেন। স্পেনের পথে পথে বিতরণ করবেন জার্সি ও কিট।

রোববার ভ্যালাদোলিদের হোসে জোরিলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে সান্তিয়াগো দে কম্পোস্টেলায়। দীর্ঘ পথে কয়েক হাজার ভক্ত ও সমর্থক ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডোকে অনুসরণ করবে।

ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিক রোনাল্ডো। ২০১৮ সালে ভ্যালোদোলিদের ৫১ শতাংশ শেয়ার কিনেছেন। ক্লাবটির সভাপতিও তিনি। ক্লাবকে সবার সাথে পরিচয় করাতে বেছে নিয়েছেন অভিনব এই পন্থা। দীর্ঘ যাত্রায় ৪৫ বর্ষী মহাতারকাকে সাহায্য করতে সঙ্গী হবে ‘বিশেষজ্ঞ পেশাদারদের’ একটি দলও।

‘আমি জানি শারীরিকভাবে অনেক কষ্ট পাবো, তবে এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। যখন আমরা লা লিগায় ছিলাম না, তখন জানতাম আমাদের প্রথম বিভাগে খেলতে হলে অনেক কাজ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, খুব ভালো কাজ করেছি, বিশেষ করে বছরের শুরুতে, আমরা ক্লাবের সমস্ত দর্শন পরিবর্তন করেছি।’

রোনাল্ডো ব্রাজিল জার্সিতে ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন। এসময় ১২৭ বার মাঠে নেমে ৮৩ গোল জড়িয়েছেন প্রতিপক্ষ জালে। সব ক্লাব মিলিয়ে ৩৮৪ ম্যাচে ২৮০ গোল তার। ২০১১ সালে অবসরের আগে ২০০২ ব্রাজিল বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন।

Tags: ব্রাজিলরোনাল্ডো নাজারিওলিড স্পোর্টস
Previous Post

মে মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬৪১ নিহত

Next Post

নিজেকে ‘বক্স অফিসে কুইন’ বললেন কঙ্গনা, মুখ খুললেন ‘ধকড়’র ব্যর্থতা নিয়ে

Next Post
কঙ্গনা রনৌত নিজেকে 'বক্স অফিসে কুইন' বলছেন, পোজ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে 'বক্স অফিসে কুইন' বললেন কঙ্গনা, মুখ খুললেন 'ধকড়'র ব্যর্থতা নিয়ে

চ্যানেল আই অনলাইন: নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে ‘রঙয়ের মানুষ ঢঙয়ের খেলা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT