চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সীতাকুণ্ডে নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করে হস্তান্তর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 05, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সীতাকুণ্ডে ট্রাক ও ট্রাক্টর দুর্ঘটনায় ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে।

চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

রোববার দুপুরে ভাটিয়ারি এলাকার বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের অনেকে হাসপাতালে মরদেহ শনাক্তের পর নিয়ে যেতে চাইছেন। তবে নিহতদের সবার ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। যাবতীয় নিয়ম অনুসরণ করে পরিবার ও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ জনেরর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বিস্ফোরণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ দুই শতাধিক আহত হয়েছেন।

বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানান, ডিপোর ভেতরের পরিবেশ ভাল নয়। আপনারাও দেখছেন, একটু পর পর কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। পাশাপাশি ধোয়ার পরিমাণও বেশি। তবে ডিপোর লোকজন নেই, তাই কাজ করতে বা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। রাসায়নিক পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

মো. আশরাফ উদ্দীন বলেন, ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ থেকে ২শ জনের একটা বিশেষজ্ঞ দল এসেছে। আশা করছি তারা একটা ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমাদের পরিবেশ বিশেষ করে নদী দূষণ যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।

Tags: ভয়াবহ বিস্ফোরণ
Previous Post

পরিবেশের সঙ্গে সমন্বয় না করলে উন্নয়ন টেকসই হবে না: প্রধানমন্ত্রী

Next Post

উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

Next Post
গাজীপুর-ঢাকা রুটে চলন্ত ট্রেন, যানজট এড়ানোর জন্য বিশেষ ট্রেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

বাড়তে থাকা গ্যাসের দাম দেখাচ্ছে জ্বলন্ত গ্যাসের চুলা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের দাম বেড়ে এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT