চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সিনেমা, তিন পরিচালক; চরকিতে আসছে নতুন চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 04, জুন 2022
in বিনোদন
A A
তিনজন বাংলাদেশি অভিনেতা ও পরিচালক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন কারিগর আর একটা শহর। পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার এই সময়ের তিনটি গল্পের সাথে চরকিতে আসছে নতুন সিনেমা নিয়ে। অ্যান্থলজি সিনেমাটির নাম ‘এই মুহূর্তে’।

প্রথমবারের মতো এক ফ্রেমে আসছে তিন পরিচালক। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত ও ভিন্ন চিন্তার এই তিন পরিচালকের কাজ এক সঙ্গে চরকিতে দেখতে চলেছে দর্শক।

কাজটি নিয়ে পরিচালক আবরার আতহার বেশ এক্সাইটেড। এই কনটেন্টটি নিয়ে তিনি বলেন, ‘পিপলু ভাই ও সুমন ভাইয়ের সাথে কাজ করাটা ছিল আমার জন্য ভয়ের, চ্যালেঞ্জের ও এক্সাইটমেন্টের। আর অনেক কিছু শেখারও ছিল। আমরা তিনজন একদম ভিন্ন তিন রকমের গল্পকার। আমরা সবাই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে থাকে তা অনন্য শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি, দর্শক এটা দেখে মজা পাবে।’

প্রায় ১০-১২ বছর পর ফিকশন বানালেন মেজবাউর রহমান সুমন। তাই ‘এই মুহূর্তে’ অ্যান্থলজি সিনেমাটি নিয়ে তিনিও বেশ এক্সাইটেড। তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় ১২ বছর পর আমার আবার ফিকশনে ফেরা। আর সেটা একটা অ্যান্থলজি প্রজেক্টের মধ্য দিয়ে। সামনে আমার আরেকটা সিনেমা মুক্তি পাবে। সব মিলিয়ে আমার জন্য সময়টা খুব আনন্দের।’

‘এই প্রজেক্টে সব থেকে ভালো লাগার বিষয় হলো আমদের এক সাথে কাজ করা। এই কাজের মধ্য দিয়ে আমাদের তিন পরিচালকের চিন্তার জায়গাগুলো একে অপরের মধ্যে অনেক আদান প্রদান হয়েছে। সেটা হয়তো আড্ডার ছলেও হয় কিন্তু এবার সেটা কাজের মাধ্যমে খুব বেগবান হয়েছে।’

টিভিসি জগতে পরিচিত এক নাম পিপলু আর খান। এর আগে ‘হাসিনা: এ ডটার্স টেল’ নামে একটি প্রামাণ্যচিত্র বানিয়ে বেশ আলোচনায় এসেছে। এই অ্যান্থলজি সিনেমার একটি গল্প তার নির্মিত।

পিপলু আর খান বলেন, ‘এই কনটেন্টটা খুব ইন্টারেস্টিং দুইটা কারণে। প্রথমত, এই মুহূর্তে খুব কোয়ালিফাই করে যে, সোসাইটির কিছুর গভীর ক্ষত বা প্রবাহ আমরা যেরকম দেখি সেভাবে দেখানো। দ্বিতীয়ত, এইটা একটা সেন্সবল ও সেন্সিটিভ প্রজেক্ট। আমরা তিনজন চেষ্টা করেছি সমসাময়িক যে ঘটনাগুলা হয়েছে সেটার একটা ফিকশনাল ব্যাখ্যা তৈরি করতে।’

তিনি আরও বলেন, ‘এক অর্থে এটা আমার প্রথম ফিকশন। এর আগে আমি কখনও ফিকশন বানাইনি। এই প্রজেক্টের যে সামাজিক সচেতনতা আছে তা সময় উপযোগী। এই মুহূর্তে হচ্ছে আমাদের সমাজের এক প্রকার পরাজয়ের গল্প, হেরে যাওয়ার গল্প। যেটা সৃজনশীলভাবে দর্শকের কাছে নিতে চাই।’

Tags: আবরার আতহারএই মুহূর্তেপিপলুমেজবাউর রহমান সুমন
Previous Post

সারাদেশের বাজারে অভিযান চলছে, চালের দাম কমেনি

Next Post

স্কুলে বন্দুক হামলা: শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেছিল ১০ বছর বয়সী শিক্ষার্থীরা

Next Post
শিক্ষার্থীরা স্কুলে বন্দুক হামলার শিকার শিশুর জন্য প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলে বন্দুক হামলা: শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেছিল ১০ বছর বয়সী শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী ও অতিথিরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT