চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ মিলিয়ন ইউরো বাঁচাতে পিকের অবসরের আশায় বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 03, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে, ক্যাটালুনিয়া পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার ক্লাব বার্সেলোনার মতো সময়টা ভালো কাটছে না জেরার্ড পিকেরও। স্প্যানিশ সুপার কাপ কেলেঙ্কারির পর ব্যক্তিগত জীবনের নানা সমস্যা বছরজুড়ে ভুগিয়েছে তাকে। বাতাসে কান পাতলে শোনা যায় খুব শিগগিরই অবসর নেবেন ৩৫ বর্ষী স্প্যানিয়ার্ড।

আরও দুই বছর চুক্তির মেয়াদ থাকলেও ২০২২-২৩ মৌসুম শেষ করেই বার্সাকে উদ্ধার করতে অবসর নেবেন পিকে। বার্সারও চাওয়া সে রকমই। পিকে অবসর নিলে ৮০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক বেঁচে যায় কাতালান ক্লাবটির।

বার্সেলোনার সাথে সম্পর্কটা বেশ পুরনো পিকের। ১৯৯৭ সালে বার্সার যুব দলের হয়ে খেলেছেন। মাঝে চার বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে ২০০৮ সালে বার্সায় ফিরে আসেন। এতদিনে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে ক্লাবটি সাথে।

করোনা মহামারিতে যখন চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় বার্সা, সেসময় নিজে যেমন বেতন কম নিয়েছেন, সতীর্থদের বেতন কমিয়ে বার্সাকে রক্ষায় অগ্রণী ভূমিকায়ও ছিলেন। যদিও এসময় মেসির সাথে বিরোধের সৃষ্টি হয় তার। বলা হয়ে থাকে মেসির বার্সা ছাড়ার পেছনে অন্যতম ভূমিকায় ছিল পিকের।

বয়স বেড়ে যাওয়ায় খুব বেশিদিন পিকের সার্ভিস পাবে না বার্সা। অন্যদিকে হাঁটুর চোট নিয়মিতই ভোগাচ্ছে তাকে। রোনাল্ড আরাউজোকে প্রধান হাতিয়ার রেখে পিকের জায়গায় সেভিয়ার রক্ষণের হুলেস কৌন্ডে ও নাপোলি তারকা লিডো কৌলিবালির দিকেই মনোযোগ জাভির।

এরমধ্যেই পিকের পাওনা বেতনের ৫০ মিলিয়ন ইউরো মিটিয়ে দিয়েছে বার্সা। ক্লাবকে সচল অবস্থায় ফেরাতে স্টুডিও, বার্সেলোনা লাইসেন্সিং এবং মার্চেন্ডাইজের অংশ বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। যা প্রায় ৭০০ মিলিয়ন ইউরো এনে দেবে বলে আশা করা হচ্ছে। ফলে দূর হবে বার্সার অর্থনৈতিক মন্দা পরিস্থিতি। সেটা আরও খানিকটা ভালো জায়গায় পৌঁছাবে পিকের অবসরে!

Tags: জাভিপিকেবার্সেলোনামেসিলিড স্পোর্টস
Previous Post

টিপু হত্যা: ওমানে গ্রেপ্তার মুসাকে দ্রুতই দেশে আনা হবে

Next Post

লক্ষীপুরে পিক-আপের ধাক্কায় কৃষক নিহত

Next Post
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অ্যাম্বুলেন্স ও পিক-আপ ট্রাক. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষীপুরে পিক-আপের ধাক্কায় কৃষক নিহত

নেইমারসহ ১৪ ফুটবল তারকা কালো তালিকায়, এমবাপে বললেন ভুয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার’সহ ১৪ জন কালো তালিকায়, এমবাপে বললেন ‘ভুয়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT