চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 পূর্বাহ্ন 02, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দুই দলের ধ্রুপদী এক দ্বৈরথের আশাই সবাই করেছিল। তবে মাঠের ফুটবলে তার দেখা পাওয়া যায়নি। ইতালির বিপক্ষে আধিপত্য বিস্তার করে ৩-০ গোলে জিতে একবিংশ শতাব্দীতে প্রথমবার হওয়া ফিনালিস্সিমা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে ২০১৯ সালের জুলাই থেকে মেসিরা টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকল।

বুধবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ম্যাচের ৫৬ শতাংশ সময় আর্জেন্টিনার দখলে ছিল বল। মেসিরা মোট শট নেয় ১৭টি, যার ভেতর ৯টি লক্ষ্য বরাবর ছিল। অপরদিকে, ইতালি নিতে পারে ৭টি শট, লক্ষ্যে ছিল ৩টি শট।

খেলার ২৮ মিনিটে জিওভান্নি ডি লরেঞ্জোকে গতির লড়াইয়ে হারিয়ে দৌড়ে বল নিয়ে ছুটে যান লিওনেল মেসি। তিনি গোলমুখে বল বাড়ানোর পর সেখানে ওঁত পেতে থাকা ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজে ডান পায়ের টোকায় অনায়াসে বল জড়িয়ে আলবিসেলেস্তেদের লিড এনে দেন।

বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্টিনেজকে আটকাতে ব্যর্থ হন লিওনার্দো বোনুচ্চি। তার বাড়ানো লম্বা পাসে বল নিয়ে জিয়ানলুইজি দোন্নারুমার মাথার উপর দিয়ে নেয়া বাম পায়ের চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৬০ মিনিটে ডি মারিয়ার শট প্রতিহত করেন দোন্নারুমা। দুই মিনিট পর মেসির পাসে বল পাওয়া ডি মারিয়ার শট ইতালিয়ান গোলরক্ষক আবারো আটকান। ৬৫ মিনিটে মেসির বাম পায়ের দারুণ শটও জালের দেখা পায়নি।

৬৭ মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পাওয়া মেসির দূরপাল্লার শটও দারুণভাবে প্রতিহত করেন দোন্নারুমা। চার মিনিট পরও ঘটে একই দৃশ্যের পুনরাবৃত্তি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মেসির পাসে বল ধরে ভেতরে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন জিওভান্নি লো সেলসোর বদলি নামা দিবালা।

ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন। বড় হারের তিক্ত স্বাদ নিয়েই তিনি নীল জার্সি তুলে রাখলেন।

Tags: আর্জেন্টিনাইতালিফিনালিস্সিমালিড স্পোর্টস
Previous Post

এক যুগেরও অধিক সময় ধরে ছাদকৃষিতে খালেদা সালেহীন

Next Post

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলায় নিহত ৪

Next Post
যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলার ঘটনায় পুলিশ ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলায় নিহত ৪

জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় আদালত ভবনের বাইরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতলেন জনি ডেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT