চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজি ধরে বলতে পারি কোহলি ১০০ সেঞ্চুরি করবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 31, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রিয়াদ হাসান মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। সর্ব সেরাদের তালিকায়ও তাকে না রেখে উপায় নেই। ভারতীয় ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। সাম্প্রতিক সময়ে মুদ্রার উল্টো পিঠ দেখছেন। সমালোচনায় গরম ক্রিকেট মহল, কারণ ব্যাটে রান নেই দীর্ঘ সময়। এমন ক্ষণে কোহলির পক্ষে বাজি ধরছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

সদ্যগত আইপিএলে হাসেনি কোহলির ব্যাট। প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি ৩৩ বর্ষী তারকা। আসরে ২২.৭৩ গড়ে ৩৪১ রান তুলেছেন। অর্ধশতকের দেখা পেয়েছেন সবে দু’বার।

তাতে ভাটা পড়েছে কোহলি-বন্দনায়। শচীন টেন্ডুলকারের পর কোহলিই করবেন শততম সেঞ্চুরি, বলে যারা মুখে ফেনা তুলতেন, তারও এখন ভেবেচিন্তে কথা বলছেন। বরাবরেই মতোই আগ্রাসী শোয়েব এমন সময়েও ধরছেন বাজি। বলছেন, কোহলি ১১০ সেঞ্চুরি করবে।

‘আপনারা বিরাট কোহলি সম্পর্কে ভালো কথা বলেন। তাকে সম্মান দিন। বিরাটকে সম্মান দেন না কেন? একজন পাকিস্তানি হিসেবে আমি বলছি, সে সর্বকালের সেরা খেলোয়াড়। বাজি ধরে বলতে পারি যে সে ১১০টি সেঞ্চুরি করবে।’

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৭০। ছুটছিলেন শচীনের একশ সেঞ্চুরির পথেই। সম্প্রতি অফফর্ম ভাবাচ্ছে তাকে নিয়ে। বয়স ৩৪ ছুঁইছুঁই। অধিনায়কত্ব হারিয়েছেন। এখনই পুরনো ব্যাটে শান না দিলে আগামীদিনে ভারতীয় দলে অপরিহার্যতাও থাকবে না।

এই দুঃসময় যে শিগগিরই কাটবে, বলছেন শোয়েব। তার পরামর্শগুলো মাথায় গেঁথে নিতে বলেছেন কোহলিকে।

‘ভয় পাবেন না, আপনাকে ৪৫ বছর বয়স পর্যন্ত খেলতে হবে। বর্তমান পরিস্থিতি আপনাকে ১১০ সেঞ্চুরি করার জন্য প্রস্তুত করছে। মানুষ আপনাকে বাদ দিচ্ছে, আপনার বিরুদ্ধে টুইট করছে। আপনি দীপাবলিতে একটি পোস্ট দিয়েছেন, আপনি সমালোচিত হয়েছেন। তারা আপনার স্ত্রী, আপনার বাচ্চাকে নিয়ে টুইট করেছে। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। প্রকৃতি আপনাকে ১১০ সেঞ্চুরি করার জন্য প্রস্তুত করছে। তাই আমার কথাগুলি মাথায় রাখুন, স্লগ করা শুরু করুন এবং আজ থেকেই।’

Tags: কোহলিভারতলিড স্পোর্টসশচীনশোয়েব
Previous Post

‘স্বৈরশাসক জিয়া জনগণের সঙ্গে প্রতারণা করেছে’

Next Post

সিধু হত্যাকাণ্ডের পর তিহার জেলের নিরাপত্তা জোরদার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিধু হত্যাকাণ্ডের পর তিহার জেলের নিরাপত্তা জোরদার

জনপ্রিয় ব্যক্তিত্বের সমাবেশ, বিভিন্ন পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট সালমান খান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT