চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বায়ার্নের সাথে আমার গল্প এখানেই শেষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 31, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবার্ট লেভান্ডোভস্কির সাথে বায়ার্ন মিউনিখের চুক্তির মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত। একবছর হাতে থাকতেই পোলিশ তারকার চুক্তি বাড়াতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে জার্মান ক্লাবটি। অবশ্য চুক্তি আর নবায়ন করতে চান না লেভান্ডোভস্কি। ৩৩ বর্ষী তারকা আরও একবার স্পষ্টত জানিয়ে দিলেন, বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সাথে আর থাকতে চাইছেন না।

নেশনস লিগে খেলতে এখন জাতীয় দলের সাথে পোল্যান্ডে আছেন লেভান্ডোভস্কি। বুধবার ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বায়ার্ন বিষয়ক সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দুবারের ফিফা বর্ষসেরা পুরস্কারজয়ী তারকা।

‘বিষয়টি এখন নিশ্চিত, বায়ার্ন মিউনিখের সাথে আমার গল্প এখানেই শেষ। গত কয়েকমাসে যা ঘটেছে, তারপর আর এই ক্লাবের সাথে থাকার কথা ভাবতে পারছি না। বুঝতে পারছি দলবদলই উভয় পক্ষের জন্য সেরা সমাধান।’

২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোয় বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভান্ডোভস্কি। জার্মান ক্লাবটির হয়ে প্রতি বছরই জিতেছেন বুন্দেসলিগা শিরোপা। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন।

এপর্যন্ত বায়ার্নের হয়ে ৩৭৪ ম্যাচে লেভান্ডোভস্কি ৩৪৪ গোল করেছেন, পাশাপাশি আছে ৭২টি অ্যাসিস্ট। ২০২০ ও ২০২১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।

Tags: চ্যাম্পিয়ন্স লিগনেশন্স লিগপোল্যান্ডবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

Next Post

বিষ-কাফনের কাপড় নিয়ে ইসিতে প্রার্থীরা

Next Post
প্রার্থীরা ইসিতে বিষ-কাফনের কাপড় পরিধান করে সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষ-কাফনের কাপড় নিয়ে ইসিতে প্রার্থীরা

বিশ্ববাজারে তেল উৎপাদন ও মূল্য নির্ধারণের জন্য অপরিহার্য তেলখনি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার তেল আমদানি কমাতে একমত ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT