চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নাদাল-জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 পূর্বাহ্ন 30, মে 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল ও জোকোভিচ টেনিস ম্যাচে মুখোমুখি, কোয়ার্টার ফাইনালে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই ইতালিয়ান ওপেনে ২১ বর্ষী ফেলিক্স অগার-আলিয়াসিমের বিপক্ষে হেরে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন নোভাক জোকোভিচ। প্রতিপক্ষ হিসেবে আলিয়াসিম যে শক্ত প্রতিপক্ষ সেটি এবার হাড়ে হাড়ে টের পেলেন রাফায়েল নাদাল। রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে যদিও শেষ হাসিটা ক্লে কোর্টের রাজাই হেসেছেন।

রোববার হওয়া ম্যাচটি জিতে নিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে খেলা নিশ্চিত করেছেন নাদাল। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে তিনি নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন।

রোলাঁ গারোঁয় ১১২টি ম্যাচ খেলা নাদালকে কেবল তিনবার পঞ্চম সেট খেলতে হয়েছে। এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে ক্লে কোর্টে তার কতটা দাপট। তবে আলিয়াসিম এবার নিলেন তার কঠিন পরীক্ষা। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে ফিরে আসেন নাদাল।

তৃতীয় সেট ৬-২ ব্যবধানে রেকর্ড ২১ বার গ্র্যান্ড স্লাম জয়ী জিতলেও চতুর্থটিতে ৬-৩ ব্যবধানে হেরে যান। নাদালকে রীতিমতো ভড়কে দেন ২১ বর্ষী কানাডিয়ান। পঞ্চম ও শেষ সেট ৬-৩ ব্যবধানে জিতে সাড়ে ৪ ঘণ্টার দুর্দান্ত ম্যাচের ইতি জয় নিয়েই টানেন স্প্যানিশ ম্যান।

আরেক ম্যাচে আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজম্যান ৬-১, ৬-৩, ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন নোভাক জোকোভিচ।

স্পেনের বার্নাবে জাপাতা মিরালেসকে ৭-৬(১৩-১১), ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছেন জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভ।

আরেক খেলায় রাশিয়ার কারেন খাচানভের বিপক্ষে ৬-১, ৬-৪, ও ৬-৪ ব্যবধানে জিতে কোয়ার্টারে উঠেছেন চলতি মাসে মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ী কার্লোস আলকারাজ। ওই আসরে তিনি নাদালকে কোয়ার্টার ফাইনালে, সেমিতে জোকোভিচকে এবং ফাইনালে জভেরেভকে হারিয়ে শিরোপাটা জিতে নেন।

Tags: আলকারাজজেভেরেভজোকোভিচনাদালফেলিক্স অগার-আলিয়াসিমফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টস
Previous Post

বার কাউন্সিল নির্বাচন: আওয়ামী লীগের ১০, বিএনপির ৪ আইনজীবী বিজয়ী

Next Post

ডনবাসের স্বাধীনতাই রাশিয়ার মূল লক্ষ্য: ল্যাভরভ

Next Post
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডনবাসের স্বাধীনতাই রাশিয়ার মূল লক্ষ্য: ল্যাভরভ

বন্যা ও ভূমিধসের কারণে ধ্বংসপ্রাপ্ত এলাকা, উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT