চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিথার ক্যাচে লিটনের আউট ‘টার্নিং পয়েন্ট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 27, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে লিটনের ক্যাচে আউটের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন দাসের স্ট্রেইট ড্রাইভটি হতে পারত পঞ্চম দিনের সেরা শটের একটি। কিন্তু তার ভাগ্যে জুটল একরাশ হতাশা। ডানদিকে ঝাঁপিয়ে নিজের বলেই দুর্দান্ত ফিরতি ক্যাচ নিলেন আসিথা ফার্নান্দো। সঙ্গে সঙ্গেই থেমে গেল বাংলাদেশের প্রতিরোধ।

লাঞ্চ বিরতির পরপরই ১০৩ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙার শেষে সাকিব আল হাসানও টিকতে পারেনি বেশিক্ষণ। শেষ ৩০ রানে ৫ উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২৯ রানের মামুলি লক্ষ্যে দ্রুত পৌঁছে ১০ উইকেটের জয়ের সঙ্গে সিরিজটাও নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।

ম্যাচশেষে সফরকারী দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নিরোশান ডিকেভেল্লা জানালেন, ওই ক্যাচটিই ম্যাচের টার্নিং পয়েন্ট।

‘আমাদের ড্রেসিংরুম ধীরস্থিরই ছিল (লাঞ্চ বিরতিতে)। জানতাম, একটি উইকেট দূরে আমরা। একটি উইকেট নিলেই টেলএন্ডাররা চলে আসবে ব্যাটিংয়ে। আমরা চাপ নেইনি। লাঞ্চের পর আসিথা দুর্দান্ত একটি ক্যাচ নেয় (লিটনের), এটিই ছিল টার্নিং পয়েন্ট।’

অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ে শ্রীলঙ্কা এখন বিপর্যস্ত। সেসবের প্রভাব অবশ্য ক্রিকেটে পড়েনি, দাবি ডিকেভেল্লার। তবে এই জয় দেশের মানুষের মনে কিছুটা আনন্দ দেবে বলেই ধারণা তার।

‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, দেশে আর সবকিছু পেছনে ফেলেই এসেছি। আমাদের চাওয়া ছিল ভালো ক্রিকেট খেলা এবং সিরিজ জয় করা। তবে অবশ্যই এটি দেশের মানুষের জন্য একটি প্রাপ্তি হবে, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার জন্য এটা ভালো।’

Tags: আসিথাবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
Previous Post

লাদাখের পাহাড় থেকে গাড়ি ছিটকে ৭ ভারতীয় সেনা নিহত

Next Post

রিয়াল-লিভারপুল: ইতিহাস কী বলছে

Next Post
রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-লিভারপুল: ইতিহাস কী বলছে

তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, চারপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সারা দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT