চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সপ্তাহে প্রশংসিত ‘পাপ ‍পুণ্য’, দ্বিতীয় সপ্তাহে চলবে যেসব প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 27, মে 2022
in বিনোদন
A A
পাপ পূণ্য সিনেমার পোস্টার যেখানে একজন মুসলিম পুরুষ প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহে বিশটির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। রাজধানীর আধুনিক সব প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। দ্বিতীয় সপ্তাহে ছবিটি চলবে দেশের মোট ১৭টি প্রেক্ষাগৃহে।

প্রথম সপ্তাহে ছবিটি দেখে দর্শকরা দারুণ প্রশংসা করছেন। বলছেন, ‘মনপুরা’ নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের অন্যতম শ্রেষ্ঠ ছবি ‘পাপ পুণ্য’। ছবির গল্প, চরিত্র, সংলাপ, গান আর নির্মাণ শৈলীতে মুগ্ধ হচ্ছেন দর্শক।

‘মনপুরা’র এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের ছবিতে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। সঙ্গে বহুদিন পর বড় পর্দায় পা রাখলেন আফসানা মিমি। এছাড়া সিয়াম আহমেদ ও নবাগত নায়িকা শাহনাজ সুমির অভিনয় গুণেরও প্রশংসা করছেন দর্শক।

‘পাপ পুণ্য’ সংশ্লিষ্টরা আহ্বান জানাচ্ছেন, প্রথম সপ্তাহে যারা এখনও ছবিটি দেখার সুযোগ পাননি- তারা যেন দ্বিতীয় সপ্তাহে নিকটস্থ বড় পর্দায় গিয়ে ছবিটি দেখেন।

ইতোমধ্যে চঞ্চল চৌধুরী বলেছেন, আমার বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতা মিলিয়ে যতটুকু করার সেটুকুই করেছি ‘পাপ পুণ্য’ সিনেমাতে। শুধু আমি নই,‘পাপ পুণ্য’ সিনেমার সাথে যুক্ত সবাই সেই চেষ্টাটিই করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের জন্য।

দ্বিতীয় সপ্তাহে যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাপ পুণ্য’:
১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি শপিং মল
২. স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার, মিরপুর
৩. স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার, ধানমন্ডি
৪. ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক
৫. মধুমিতা – ঢাকা
৬. ছায়াবানী – ময়মনসিংহ
৭. মালঞ্চ – টাঙ্গাইল
৮. জয় সিনেপ্লেক্স – জিঞ্জিরা
৯. সিনেস্কোপ – নারায়ণগঞ্জ
১০. সিলভার স্ক্রীন – চট্টগ্রাম
১১. সুগন্ধা – চট্টগ্রাম
১২. লিবার্টি – খুলনা
১৩. মধুবন – বগুড়া
১৪. তাজ সিনেমাস – নওগাঁ
১৫. মধুমতি – ভৈরব
১৬. সেনা – সাভার ক্যান্টনমেন্ট
১৭. বনলতা – ফরিদপুর

এদিকে শুধু বাংলাদেশে নয়, গেল শুক্রবার থেকেই একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম সপ্তাগে শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়া ‘পাপ পুণ্য’ দ্বিতীয় সপ্তাহেও চলবে।

Tags: আফসানা মিমিইমপ্রেস টেলিফিল্মগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীপাপ-পুণ্যলিড বিনোদনশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমি
Previous Post

সিনেপ্লেক্সে মুক্তি পেল টপগান মুভেরিক

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের ১৬ ফাইনালের মহাকাব্য

Next Post
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ২০১৮ ফাইনালে বিজয়ী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের ১৬ ফাইনালের মহাকাব্য

রিয়াজের সাক্ষাৎকারের ছবি, যেখানে তিনি কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিব ট্রেলার আমার কাছে ওয়ান্ডারফুল হয়নি: রিয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT